মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনার ৫ম শ্রেণীর ছাত্রী তাহমিদ খন্দকার আরাবী (১০)। বর্তমানে বিরল ব্লাড ক্যান্সারে আক্রান্ত। দূরারোগ্য জটিল ‘ইমিউন ডিজরেগুলেশন উইথ সিসটেমিক হাইপার ইনফ্লামেশন সিনড্রোম’ ব্যাধির একমাত্র চিকিৎসা অস্তিমজ্জা প্রতিস্থাপন। ছোট্ট শিশুর এমন কঠিন অবস্থায় গোটা পরিবার দিশেহারা। অনিশ্চয়তার ভর করেছে চিকিৎসার ব্যায় ভার বহনে। সমাজের সর্বস্তরের মানুষের সাহায্যের হাতই হতে পারে তাকে সুস্থ্য করতে। টানা দেড় বছরের বেশী সময় ধরে বাংলাদেশ ও ভারতে বিভিন্ন ডাক্তারের কাছে ছোটাছুটি করে সহায় সম্বল বিক্রি, সঞ্চিত টাকা ও ধারদেনা করে অবশেষে ১৩ লাখ টাকা রোগ সনাক্তের ব্যয় হলেও চিকিৎসা ব্যায়ের কথা শুনে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছেন। বিছানাগত শিশু আরাবী আবার সুস্থ হতে চায়, ফিরতে চায় বিদ্যালয়ে, খেলতে চায় সাথীদের সাথে। দর্শনা পৌর শহরের মোবারকপাড়ার পেয়ারী খানম ও মনির খন্দকার দম্পতির ছোট মেয়ে শিশু আরাবী। ক্ষুদ্র ব্যবসায়ী বাবা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মায়ের ছোট মেয়ে আরাবী। আরাবীর বাবা-মা বলেন, বছর দুই আগেও মেয়ে পড়াশুনায় ছিল মনোযোগী। পুরোপুরি সুস্থ সবল ও দূরন্ত আরাবীর জীবনে কাল হয়ে আসে এক সময়ের জ্বর। দীর্ঘদিনের জ্বরে দুর্বল হয়ে পড়ে আরাবীর শরীর। দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়ে কোন ফল মেলেনি। সহায় সম্বল হারিয়েও রোগ শনাক্তে ব্যর্থ হয় পরিবার। পরে ছয় দফায় ভারতে নিয়ে পরীক্ষা নিরীক্ষার পর বিরল এ রোগের উপস্থিতি মেলে শিশু আরাবীর শরীরে। যার একমাত্র চিকিৎসা অস্থিমজ্জা প্রতিস্থাপন বা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশান।এখন তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৮০ লাখ টাকা। যা বহন করা তাদের পক্ষে সম্ভবই নয়। আরাবীর মা কাঁদতে কাঁদতে বলেন, আমার মেয়ে হাসি খুশিতে ভরা, দূরন্ত চঞ্চল মেধাবী ।আরাবী বলেছে, আবারও ফিরতে চাই স্কুলে, নিয়মিত হতে চাই পড়ালেখায়,সবার সাথে হাসতে চই, নতুন করে বাচতে চাই। মেয়েকে বাচাতে আরাবীর বাবা-মা দেশে বিদেশে সকল পেশার মানুষের কাছে সহযোগীতার অনুরোধ করেছেন।
Home
চুয়াডাঙ্গা দর্শনার শিশু আরাবী বিরল ব্লাড ক্যান্সারে আক্রান্ত,রোগ সনাক্তেই ১৩ লাখ,অস্তিমজ্জা প্রতিস্থাপন ব্যয়সহ...
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














