সংবাদ বিজ্ঞপ্তি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের ৬০০ জন শিক্ষার্থীকে ‘অভ্যন্তরীণ বৃত্তি’ এবং দ্বিতীয়বারের মতো শিক্ষার্থী কল্যাণ ট্রাস্ট থেকে আরও ২০০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বৃত্তি প্রদান সংক্রান্ত আলাদা দুটি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। সভায় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ অর্থ বছরের অভ্যন্তরীণ বৃত্তির খাত থেকে বিভিন্ন বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের মোট ৬০০ জন শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে এবং শিক্ষার্থী কল্যাণ ট্রাস্ট থেকে বিভিন্ন বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের মোট ২০০ জন শিক্ষার্থীকে চার হাজার টাকা করে বৃত্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে মোট ৮০০ জন শিক্ষার্থী এককালীন বৃত্তি পাবেন। বৃত্তি প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি খুব দ্রুতই প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তিতে ‘অভ্যন্তরীণ বৃত্তি’ ও ‘শিক্ষার্থী কল্যাণ ট্রাস্ট বৃত্তি’ পাওয়ার শর্তসমূহ বিস্তারিতভাবে উল্লেখ থাকবে। বিজ্ঞপ্তি প্রকাশ হলে শিক্ষার্থীদের নির্ধারিত ফরমে স্ব স্ব বিভাগে আবেদন করার জন্য বলা হয়েছে। বৃত্তি সংক্রান্ত কমিটির দুটি সভায় যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ এম জাকির হোসেন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. জাফিরুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাফিজ উদ্দিন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. মুনিবুর রহমান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট ড. সেলিনা আক্তার, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মো. আলম হোসেন, পরিচালক (হিসাব) মো. জাকির হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহা. আমিনুল হক, উপ-রেজিস্ট্রার নিত্যনন্দ পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...
যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিস্কার ভাষায় বলতে চাই,...
২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত
স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি। ২৪-এর...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
যশোর প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে যশোর সিটি কলেজের...
মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন কর্মসূচি পালন
আজিবর রহমান, মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিস্তার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ফেসবুকে পেজ ও ইউটিউবে চ্যানেল খুলে...














