যশোর অফিস : যশোরের চিহ্নিত ৪ কিশোর সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ককটেল বোমা, বোমা তৈরি সরঞ্জামসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে যশোর শহরের আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ সকালে কোতোয়ালি থানায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান ব্রিফিংয়ে জানান, যশোর শহরের চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে পুলিশি অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে শহরের আনসার ক্যাম্প বিলপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে আলোচিত কিশোর সন্ত্রাসী আমজাদ হোসেন আকাশ, আলী রাজ বিশ্বাস ওরফে হিটারর রাজ, হৃদয় হোসেন আকাশ ও আল আমিনকে গ্রেফতার করা হয়। তবে তাদের সাথে থাকা আরও ৩/৪ জন পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ৬টি ককটেল বো ককটেল বোমা, বোমা তৈরির সরঞ্জাম, ৩টা গাছি দা, ৩টা চাইনিজ কুড়াল, ২টি বার্মিচ চাকু উদ্ধার করা হয়। তিনি আরো জানান, এ ঘটনায় আটক ৪ জনসহ অজ্ঞাত আরও ৩জনের নাম উল্লেখ করে বিস্ফোরক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং আসামিদের আজ আদালতে সোপর্দ করা হবে।
Home
যশোর স্পেশাল যশোরের চিহ্নিত ৪ কিশোর সন্ত্রাসী গ্রেফতার ককটেল বোমা বোমা তৈরির সরঞ্জাম ও ধারালো...
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














