কুষ্টিয়া প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা। আজ ৩ এপ্রিল বুধবার বেলা সাড়ে ১১ টার সময় জেলা প্রশাসন ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে এই চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা। তিনি বলেন, বর্তমান মিডিয়াবান্ধব প্রধানমন্ত্রী সাংবাদিকদের কল্যাণে বহুমূখী কার্যক্রম পরিচালনা করছেন। সাংবাদিকদের সন্তানদের নিয়মিত বৃত্তিসহ স্বাস্থ্যসেবা প্রদান ও আহত, প্রয়াত, নিহত সাংবাদিক পরিবারের পাশে রয়েছে সরকার। সাংবাদিকদেরও দায়িত্ব রয়েছে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার। অসত্য সংবাদ বর্জন এবং বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরা প্রকৃত সাংবাদিকদের দায়িত্ব। তিনি আরও বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট যে লক্ষ্যে আপনাদের এই চেক প্রদান করছে আপনারা সেই লক্ষ্য পূরণ করলেই মাননীয় প্রধানমন্ত্রীর এই মহতি উদ্যোগ সফল হবে।সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আখতার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আবদুল ওয়াদুদ। স্বাগত বক্তা ছিলেন কুষ্টিয়ার সিনিয়র তথ্য অফিসার মোঃ আমিনুল ইসলাম, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ। বক্তব্য রাখেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সাধারণ সম্পাদক জিটিভি ও যায়যায়দিনের জেলা প্রতিনিধি সোহেল রানা, কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির কোষাধ্যক্ষ ও সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন সহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী ও প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ। প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার মোট ১২ জন গণমাধ্যমকর্মীর মাঝে এই চেক বিতরণ করা হয়।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...














