নূর হাসান লাল্টু বাঘারপাড়া : গত ৩১শে মার্চ দৈনিক যশোরে “বাঘারপাড়ায় ভুয়া পশু ডাক্তাররা বেপরোয়া ক্ষতিগ্রস্হ খামারিরা ” শিরোনামে একটি বস্তুনিষ্ঠ তথ্যবহুল সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বাঘারপাড়া উপজেলা প্রাণী সম্পদ দপ্তরসহ সংশ্লিষ্টদের নিয়ে তুমুল হৈচৈ পড়ে যায়। নড়েচড়ে বসেন প্রাণী সম্পদ অফিস। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখেন প্রাণী সম্পদ অফিসার শামসুল আরেফিন। তিনি এসব ভুয়া চিকিৎসকদের ব্যাপারে তড়িৎ খোঁজ খবর নেন এবং সংবাদের সত্যতা নিশ্চিত হন। এরপর তিনি গতকাল সোমবার দুপুর দুইটায় বাঘারপাড়া উপজেলার সকল কথিত পশু ডাক্তারদের তার অফিসে আসার জন্য নির্দেশ দেন। যেমন কথা তেমন কাজ। গতকাল নির্ধারিত সময়ের মধ্যে সবাই উপস্থিত হন। এর পর প্রাণী সম্পদ অফিসার ডাঃ শামসুল আরেফিন তাদেরকে নিয়ে অফিসের হল রুমে মিটিংয়ে যুক্ত হন। তিনি (শামসুল আরেফিন ) তাদেরকে কঠোর হুশিয়ার করে বলেন, আমার উপজেলায় কোন কিছু না জেনে না বুঝে কাউকে কোন প্রাণীর অপচিকিৎসা দিতে দেব না। তিনি আরও বলেন, আপনাদের দ্বারা অপচিকিৎসায় কোন প্রাণী ক্ষতিগ্রস্হ হলে কাউকে ছাড় দেওয়া হবে না। ডাক্তার শামসুল আরেফিন বলেন,আপনারা উপজেলা প্রাণী সম্পদ অফিসে সব সময় যোগাযোগ রাখবেন।আমাদেরকে রুগীর অবস্হা বর্ননা করবেন,আমাদের পরামর্শে পশু চিকিৎসা সেবা প্রদান করবেন। যাতে কোন পশু মালিক বা খামারিরা ক্ষতিগ্রস্হ না হয়। তিনি এসব ভুয়া ডাক্তারদের বলেন, নামের আগে ভুয়া থাকা যাবেনা। সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রশিক্ষন নিবেন,সার্টিফিকেট অর্জন করে চিকিৎসা সেবা দিবেন।এর কোন ব্যতয় ঘটবেনা মর্মে মুচলেকাও গ্রহন করেন ডাক্তার শামসুল আরেফিন।
Home
যশোর স্পেশাল দৈনিক যশোরে সংবাদ প্রকাশে বাঘারপাড়ার ভুয়া পশু ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্হা নিলেন প্রাণী...
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














