রাসেল মাহমুদ : ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় তীব্রপানি সংকটে পড়েছে রূপদিয়া সহ আশপাশের অঞ্চলের মানুষ। একই সাথে ব্যাহত হচ্ছে কৃষি কার্যক্রমও। সরেজমিন যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ও কচুয়া ইউনিয়নের রূপদিয়া, জিরাট, নরেন্দ্রপুর, বলরামপুর, হাটবিলা, মুনসেফপুর, মথুরাপুর, দেয়াপাড়া, কচুয়া, মালিডাঙ্গা, শাখারীগাতী সহ এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন ফসলি নির্ভর এলাকার কৃষি কাজ ও খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। কৃষক চাষাবাদি জমিতে পর্যাপ্ত পানি উত্তোলণ করতে রীতিমত হিমশিম খেয়ে যাচ্ছে। একই সাথে প্রতিটা বাড়ির টিউবয়েল গুলো অকেজো হয়ে পড়েছে। সামান্য একগ্লাস পানিও মিলছেনা টিউবয়েল থেকে। এই বিষয়ে হাটবিলার কৃষক সানু হাওলাদার বলেনন প্রচন্ড রোদ্রতাপের প্রখরতায় দ্রুত জমি ও মাছের ঘের থেকে পানি ফুরিয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে ততই ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নামায় স্যালোমেশিনে পানি না উঠায় ৫-৬ ফুট মাটির নিচে মেশিন বসিয়ে কোনো মতে পানি দিতে হচ্ছে মৎস ঘের ও বিভিন্ন ফসলি আবাদে। এরই সাথে গ্রামঅঞ্চল গুলোর অধিকাংশ বাসাবাড়ির (টিউবয়েল) নলকূপে এক ফোঁটা পানিও উঠছেনা। ফলে গ্রীষ্মের এই তাপদাহে গ্রামবাসীকে বেশ দূর্ভোগ পোহাতে হচ্ছে। ইতোমধ্যে পানিয় জলের তীব্রত সংকট দেখা দিয়েছে। রান্নাবান্না, ওজু-গোসল সহ গৃহস্থলীর নানা কাজে পরিবারের সদস্যরা নলকূপ থেকে কাঙ্খিত পানি পাচ্ছে না। এদিকে পানি না ওঠায় এরইমধ্যে অকেজো হয়ে পড়েছে বাসাবাড়ির বহু নলকূপ ও পানি তোলা মোটর।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














