হেলাল উদ্দিন, রাজগঞ্জ : বৈশাখের খরতাপে পুড়ছে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ। চলতি মাস জুড়েই এ তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়- গতকাল বৃহস্পতিবার যশোর অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো এরিপোর্ট দুপুর ১টায় প্রায় ৪৯ ডিগ্রির সেলসিয়াসের কাছাকাছি। আবহাওয়াবিদরা জানান- পুরো মাস জুড়েই মাঝারি ও মৃদু তাপ প্রবাহ অব্যাহত থাকবে। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এরই মধ্যে মাঝে মাঝে লোডশেডিং হচ্ছে। এতেই আরও বিপদমুখি হচ্ছে মানুষ। রাজগঞ্জ এলাকার কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে- তীব্র গরমে নাজেহাল অবস্থা প্রতিটি শ্রেণি-পেশার মানুষের। বিশেষ করে শ্রমজীবি ও কর্মজীবিদের জীবন যেন বেরিয়ে যাওয়ার উপক্রম। তারপরও জীবন-জীবিকার তাগিদে ঘাম ঝরিয়ে ছুটতে হচ্ছে তাদের। গ্রামের মানুষেরা এই তীব্র গরমের মধ্যে ঠিকমত বিদ্যুৎ সরবরাহ পাচ্ছে না এতে আরও ভোগান্তি হচ্ছে। হাট-বাজারে দিনের বেলা বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ উঠছে না। রাস্তায় চলাচল করা যাচ্ছে প্রচন্ড তাপে। রাস্তার পিচ গলে যাচ্ছে। এ বিষয়ে কথা হয়, রাজগঞ্জের হানুয়ার গ্রামের পল্লী চিসিৎসক সিরাজুল ইসলামের সাথে। তিনি বলেন- গরমে মানুষের অবস্থা অনেক খারাপ। খেটে খাওয়া মানুষগুলো এই প্রচন্ড রোদের তাপ ও গরমের মধ্যে কাজ করছে। এতে হিটস্ট্রোক সহ নানাবিধ রোগবালাই হতে পারে। প্রত্যেকের সে দিকে নজর রাখতে হবে। রাজগঞ্জ বাজারের ফুটপথে পণ্য বিক্রেতা মোসলেম উদ্দিন বলেন- কষ্টের তো শেষ নেই। সারাদিন রোদের ভিতর দাড়িয়ে থেকে ফল বিক্রি করতে হয়। এই গরমে খুব কষ্টে আছি। একজন বেসরকারি চাকরী জীবি বলেন- বাইরে তো গরমের জন্য এক ঘন্টাও থাকা যায় না। বাসায়ও গরমে নাজেহাল অবস্থা। মাথার উপর ফ্যান ঘোরে, কিন্তু সেই বাতাসও গরম। দিনের বেলায় বাসায় গোসল করাও কঠিন হয়ে পড়েছে। সবদিক মিলিয়ে প্রচন্ড গরমে অতিষ্ঠ জনজীবন।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














