বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার ৩২জন বলিষ্ঠ নারী পোল্ট্রি খামারীদের মাঝে ১২৮০টি দেশীয় মোরগ ও মুরগি বিতরন করা হয়েছে। কৃষি গবেষণা ফাউন্ডেশন এর অর্থায়নে পরিচালিত বাংলাদেশের নির্বাচিত উপকূলীয় অঞ্চলে মহিলাদের জীবন-জীবিকার উন্নতির জন্য (বিএলআরআই) উদ্ভাবিত নেটিভ মুরগির অভিযোজন শীর্ষক প্রকল্পের “প্রশিতি ও নির্বাচিত ৩২ (বত্রিশ) জন মহিলা খামারিদের মাঝে ৪০টি (৩৫টি মুরগি ও ৫টি মোরগসহ সর্বমোট ১২৮০টি দেশি মুরগি বিতরণ করা হয়। বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট প্রকল্পের সার্বিক সহযোগিতায় রবিবার (২১এপ্রিল) এই মোরগ ও মুরগি বিতরণ করা হয়। মুরগি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. নাথু রাম সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্থার সিনিয়র স্পেশালিস্ট ড. এরশাদজ্জামান এবং প্রকল্পের প্রধান গবেষক ড. কামরুন নাহার মনিরা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের বাগেরহাট মহিষ প্রজনন খামারের পরিচালক, ড. মোঃ আহসান হাবীব প্রামাণিক ও বিভার প্রেসিডেন্ট সুকুমার রায়। অনুষ্ঠানে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার ৩২জন বলিষ্ঠ নারী পোল্ট্রি খামারী গড়ে উঠবে বলে বিশেষজ্ঞরা মত প্রকাশ করেন, সেই সাথে কর্মসংস্থান ও পারিবারিক পুষ্টির যোগান হবে বলে আশা করেন।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














