হাজারো আলেমের ওস্তাদ ফকিরহাটের মাওঃ আব্দুল মজিদ আর নেই

0
20

মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: ফকিরহাট কারামতিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত সহকারী প্রভাষক, হাজারো আলেমের শ্রদ্ধেয় ওস্তাদ মাওলানা আব্দুল মজিদ (৯০) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে ফকিরহাট সদর ইউনিয়নের পাগলাদিয়াপাড়া গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
মরহুমের ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া। শিক্ষক, ছাত্র, সহকর্মী ও গুণগ্রাহীরা দলে দলে ছুটে আসেন তাঁর বাড়িতে।
দুপুর ২টায় উম্মে হুমায়দা মাদ্রাসা কমপ্লেক্স ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন কারামতিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আ.ন.ম মাওঃ মোঃ ইউনুছ আলী, বর্তমান অধ্যক্ষ এবিএম আব্দুল মান্নান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল আলা মাসুম, হযরত আমীর হামজা (রাঃ) দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোজাফ্ফর হোসাইন ও সহকারী সুপার মাওলানা জাকির হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন লখপুর ইছাক আম্বিয়া কলেজের অধ্যক্ষ স.ম. নাছিম উদ্দিন মাহতাব, সাকিনা আজহার টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, উম্মে হুমাইদ মাদ্রাসার পরিচালক হাফেজ নাজমুল হুসাইন, দৈনিক আজকের কালান্তর পত্রিকার ফকিরহাট প্রতিনিধি সাংবাদিক মোঃ মাসুম বিল্লাহ এবং খুলনা প্রতিদিন, দৈনিক খুলনাঞ্চল ও দৈনিক যশোর পত্রিকার ফকিরহাট প্রতিনিধি সাংবাদিক মেহেদী হাসান (নয়ন) প্রমুখ।মৃত্যুকালে মাওলানা আব্দুল মজিদ স্ত্রী, চার পুত্র, চার কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘ কর্মজীবনে ইলমের আলো ছড়িয়ে তিনি গড়ে তুলেছেন হাজারো আলেম। তাঁর বিদায়ে এলাকার দীনি শিক্ষাঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো। মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকাহত পরিবারকে সবর করার তাওফিক দিন, আমিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here