হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের বিভিন্ন মহল্লায় কুকুরের উপদ্রব্য ব্যাপক বেড়েছে। ছাগল, গরু, হাঁস রেহাই পাচ্ছে না কুকুরের কামড় থেকে। রাস্তা ঘাটে আতংকে চলাচল করছে মানুষ। এলাকাবাসি জানিয়েছেন- রাজগঞ্জ এলাকায় কুকুরের হিংস্রতা বেড়ে যাওয়ায় চরম আতংকে রয়েছে শিশু ও বয়স্করা। তারা রাস্তা ঘাটে ভয়ে ভয়ে চলাচল করছে। রাজগঞ্জ এলাকার বিভিন্ন মহল্লার অলিগলিতে কুকুরের অবাধ চলাচল থাকায় ভয়টা বেশি পাচ্ছে মানুষ। এই কুকুরগুলো সব সময় সঙ্ঘবদ্ধ অবস্থায় থাকে এবং তারা আক্রমণটাও সঙ্ঘবদ্ধভাবে করে থাকে। কুকুরের দলের চিৎকারে মহল্লাবাসির রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। বিশেষ করে কুকুরের অত্যাচার বেড়েছে রাজগঞ্জ বাজারের কাউন্সিলের আশপাশ এলাকায়। এছাড়া রাজগঞ্জ হাইস্কুল এলাকা, মডেল মাদ্রাসা এলাকা, বাওড় কান্দা মসজিদ এলাকা ও কেজিস্কুল এলাকায় কুকুরের অত্যাচার ব্যাপক হারে বেড়েছে। অসংখ্যা ছাগল কুকুর কামড়ানোর পরে মারা গেছে। রাজগঞ্জ এলাকার বাসিন্দা গৃহবধু লাকী খাতুন জানান- কুকুরের কামড়ের ভয়ে আমার ৬ বছরের মেয়েকে নিয়ে স্কুলে যেতে ভয় পাচ্ছি। মোবারকপুর গ্রামের দুলাল দত্ত জানান- কুকুরের ভয়ে ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে পারছেন না অনেক অভিভাবক। তাছাড়া রাস্তা ঘাটে চলাফেরাও করতে আতঙ্কিত হচ্ছেন। এলাকাবাসী জানান- রাজগঞ্জ এলাকা থেকে ক্ষ্যাপা কুকুরগুলো বাচাই করে নিধন করা প্রয়োজন। তা না হলে কুকুরের ভয়ে আতংকিত হয়ে পড়ছে এলাকার মানুষ। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছেন এলাকাবাসি।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














