অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে শয়তানের নিঃস্বাস মুখে দিয়ে এক নারীকে অপহরন করে মোবাইল ফোন স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলার নওয়াপাড়া নুরবাগ এলাকায় এ টনাটি ঘটে। জানা যায়, নওয়াপাড়া নুরবাগ এলাকা থেকে বোরহান ও শিশির নামের দুজন ব্যক্তি ভুক্তভোগী নারীর মুখে শয়তানের নিঃস্বাস স্প্রে করে নওয়াপাড়া সরকারী কবরস্থান নামক এলাকার একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে ঐ মহিলার কাছে থাকা নগদ ৩৬ হাজার টাকা, মোবাইল ফোন ও হাতের বালা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনা জানাজানি হলে বিষয়টি শ্রমিক নেতা রবিন অধিকারী ব্যাচাকে অবগত করে ভুক্তভোগী নারীর পরিবার। পরে রবিন অধিকারী ব্যাচার সহযোগীতায় ভুক্তভোগী নারীর তথ্য অনুযায়ী মঙ্গলবার সকালে ঐ বাড়ি থেকে বাড়ির ভাড়াটিয়া নাওয়াপাড়া বৌ বাজার এলাকার ফিরোজ সরদারের ছেলে রাজু সরদার ও তার স্ত্রীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। ভুক্তভোগী নারীর স্বামী ওহাব আকুঞ্জি জানান, বুরহান, শিশির, রাজু ও তার স্ত্রী আমার স্ত্রীকে মারধর করে এবং অপহরন করে টাকা মোবাইল ও হাতের বালা ছিনিয়ে নেয়। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার সাথে তাদের সম্পৃক্তা থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














