যশোর অফিস : যশোর ডিবি পুলিশের অভিযানে মোটর সাইকেল চোর চক্রের ৪ সদস্যকে ৫ টি চোরাই মোটর সাইকেলসহ আটক করেছে। আটককৃতরা হলো সাতক্ষীরা শ্যামনগর উপজেলার চিংড়াখালী গ্রামের মজিদ সরদারের ছেলে আলআমিন সরদার (৪৫) একই উপজেলার বংশীপুর গ্রামের মৃত মজিদ গাজির ছেলে মোহম্মদ আলী (৪২) চন্ডিপুর গ্রামের মৃত জব্বার গাজির ছেলে খলিলুর রহমান বাবু (৪৪) ও বংশীপুর গ্রামের মৃত মুরর্শিদ আলী গাজির ছেলে কামাল হোসেন (৩০)। আটককৃতদের কাছ থেকে ৫ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে যশোর ও সাতক্ষীরা জেলায় অভিডান পরিচালনা করে মোটর সাইকেল চোর চক্রের ৪ সদস্যকে আটক করা হয়। এর আগে যশোর বিআরটিএ অফিসের সামনে থেকে রিপন হোসেন নামে এক যুবকের লাল রঙের পালসার মোটর সাইকেল চুরি হয়ে যায়। রিপন মাগুরা জেলার শরুশনা গ্রামের আবুল মোল্লার ছেলে। রিপন ড্রাইভিং লাইসেন্স করার জন্য ৯ মে সকালে মোটর সাইকেলটি বিআরটিএ অফিসের সামনে তালা দিয়ে রেখে অফিসে যান। আধা ঘন্টা পর ফিরে এসে মোটর সাইকেলটি পান না। এ ঘটনায় কোতয়াীল থানায় মামলা হয়। মোটর সাইকেলটি উদ্ধারের জন্য ডিবি পুলিশ মামলার তদন্ত ভার নেয়। এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকারের নেতৃত্বে এস আই শফি আহমেদ রিয়েল, এস আই শামিম হোসেন, এ এস আই রঞ্জন কুমার বসু, কনসটেবল বাতেন, নাজমুল খান, মিটুল, শামছুজ্জোহার সমন্বয়ে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ১৮ মে বিকেলে যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে আল আমিন সরদার, মোহাম্মদ আলী,খলিলুর রহমান বাবু ও সাতক্ষীরা থেকে কামাল হোসেনকে আটক করা হয়।
ডুমুরিয়া-ফুলতলার মাটিতে দুর্বৃত্ত সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই হবে না- আলি আসগার লবি
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনা-৫ এর বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে, আপনারা ধানের শীষে...
বাগআঁচড়ায় প্রবাসীর স্ত্রী সাথে আপত্তিকর অবস্থায় ধরা
স্টাফ রিপোর্ট।। যশোরের শার্শার বাগআঁচড়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছেন সাব্বির হোসেন নামের এক জামায়াত কর্মী। বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক...
তালায় মাদকাসক্ত যুবকের হাতে কলেজ শিক্ষক ও শিশুকন্যা হামলা ও ছিনতাইয়ের শিকার : ...
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরায় তালায় হিরন্ময় মন্ডলম (৪৫) নামের এক কলেজ শিক্ষক ও তার শিশুকণ্যা নাতাশা মন্ডল (৬) হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছে...
চৌগাছায় ধানের শীষের নির্বাচনী জনসভায় নার্গিস বেগম – লক্ষ্য কোটি তরুন জনগোষ্ঠির জন্য নিরাপদ...
চৌগাছা (যশোর) প্রতিনিধি : আগামী ১২ তারিখের নির্বাচনে ভোট
শেষ হওয়ার পর আমরা অতন্ত্র প্রহরীর মত কেন্দ্র পাহারা দিবো, যাতে করে
প্রতিপক্ষরা ভোট চুরি করতে না...
শহরের পৌর উদ্যোনে অনিন্দ্য ইসলাম অমিত – যশোরের তরুণ ভোটারদের সাথে মতবিনিময়
স্টাফ রিপোর্টার : যশোরে তরুণ যুবকদের নতুন করে স্বপ্ন দেখালেন যশোর- ৩ (সদর ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। চাকরির...















