যশোর অফিস : যশোরে বিতর্কিত আনোয়ারুল কবীরের বিরুদ্ধে আবারও আদালতে মামলা হয়েছে। নিজের ফেসবুক আইডিতে সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ারকে ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান, পোস্ট করে আবার তা প্রিন্ট দিয়ে ১০ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগে ফাতেমা আনোয়ারের ভাই শামীম আল মামুন এই মামলাটি করেছেন। রোববার মামলাটি গ্রহণ করে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে আদেশ দিয়েছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া। অভিযুক্ত আনোয়ারুল কবীর ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের মৃত এরশাদ আলী মন্ডলের ছেলে। তিনি যশোর শহরের খড়কীর শাহ আব্দুল করীম সড়কে এবং ঢাকার মিরপুর শেওড়াপাড়া পীরেরবাগ এলাকায় বসবাস করেন। বাদী শামীম আল মামুন মামলায় জানিয়েছেন, বাদীর বোন ফাতেমা আনোয়ার যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছেন। আসামি আনোয়রুল কবীর তার নিজের ফেসবুক আইডিতে ফাতেমা আনোয়ারকে নিয়ে ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান লিখে পোস্ট করেছেন। শুধু তাই নয় পোস্ট করা লেখাগুলো প্রিন্ট দিয়ে সাধারণ মানুষের কাছে বিলি করছে। গত ১৭ মে সন্ধ্যা ৭টার দিকে যশোর সরকারী সিটি কলেজের সামনে ওইগুলো বিলি করতে দেখে তাকে নিষেধ করা হয়। কিন্তু কোন কথাই না শুনে বিলি করতে থাকলে তার কাছে জানতে চাওয়া হয় কেন ওইগুলো করা হচ্ছে। এসময় আনোয়ারুল কবীর বাদীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় তাকে মারপিট করে। এরপরে বাদীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হজত্যার হুমকি দিয়ে চলে যায়। এতে বাদীর বোনসহ পরিবারের লোকজনদের মানসম্মানের হানী হয়েছে। ফলে এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। উল্লেখ্য বিতর্কিত আনোয়ারূল কবীরের বিরুদ্ধে এই সকল ঘটনায় ইতিপূর্বে আরো কয়েকটি মামলা রয়েছে।
দীর্ঘ অপেক্ষার অবসান, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
যশোর অফিস : দীর্ঘ পাঁচ বছর দুই মাস অপেক্ষার পর ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের...
যশোরে স্বর্ণালংকার চুরির মামলায় জুয়েলার্স মালিক গ্রেপ্তার, রিমান্ড আবেদন
যশোর অফিস : যশোর শহরের বেজপাড়া করবস্থান রোডের একটি বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মামলায় ফিরোজ আলম (৪১) নামে এক জুয়েলার্স ব্যবসায়ীকে...
তালা ইসলামকাটি ইউপি চেয়ারম্যান জামাত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
নিজস্ব প্রতিবেদক : খুলনা খালিশপুর মুজগুন্নি আবাসিক এলাকায় এক তরুণীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাত...
বাবাকে ফিরে পেতে চায় এক বছরের আদৃতা, বাঁচতে চান দুই কিডনি অকেজো হওয়া মাসুদ
রাহাত আলী ,মনিরামপুর :যে বয়সে আদুরে কণ্ঠে বাবাকে ডেকে কোলে চড়ে বেড়ানোর কথা, সে বয়সে ছোট্ট শিশু আদৃতার কপালে এখন শুধু অনিশ্চয়তা আর ভয়ের...
ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছার সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের হাসপাতাল রোডে অবস্থিত রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।...














