নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

0
205
নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল ডিবি পুলিশের অভিযানে একশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোহাম্মদ মশিয়ার শেখ (৩২) ও মোঃ বোরহান শেখ (৩৫) নামের দুইজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। গ্রেফতারকৃত মোহাম্মদ মশিয়ার শেখ (৩২) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন খলিশাখালি গ্রামের মৃত ওদুদ শেখের ছেলে ও মোঃ বোরহান শেখ (৩৫) লোহাগড়া থানার রাজুপুর গ্রামের মোতালেব শেখের ছেলে।  শনিবার (৮ জুন) রাতে দিকে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন খলিশাখালি সাকিনস্থ ইমরান মাস্টারের বসতবাড়ির উঠান হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ  মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শিমুল কুমার দাসের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম ও এএসআই (নিঃ) সুশান্ত কুমার রায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোহাম্মদ মশিয়ার শেখ (৩২) ও মোঃ বোরহান শেখ (৩৫) দেরকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামিদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য একশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মামলা পরবর্তী আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here