নড়াইল প্রতিনিধি : নড়াইলে জমি বিরোধের জের ধরে শিবাজিত বিশ^াস (১৫) নামে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু খান কবির ওরফে কবির খানের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে সদরের মুলিয়া ইউনিয়নের বনগ্রামে কবির খানের মাছের ঘেরের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।নিহত শিবাজিত বিশ্বাস সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বনগ্রাম এলাকার শিপন বিশ^াসের ছেলে।জানা গেছে, নিহতের বাবা শিপন বিশ^াস ও সুশিল বিশ^াস আপন ভাইরা। তারা বনগ্রামে পাশাপাশি বসবাস করেন। ভাইরার সাথে সম্পর্কের অবনতি হওয়ায় প্রায় দু’বছর আগে সুশিল বিশ^াস সাড়ে ৭ শতাংশ জমি কবির খানের কাছে বিক্রি করলেও কবির খান আর এস রেকর্ডে (হাল রেকর্ড) কৌশলে সাড়ে ৮ শতাংশ জমি রেকর্ড করে নেয়। সিপন দাস এর প্রতিকার চেয়ে আদালতে ল্যান্ড সার্ভে ট্রাইবুনালে ( এল.এস.টি) মামলা করলে কবির খানের লোকজন মামলা তুলে নেবার জন্য বিভিন্ন সময় শিবাজিতের দাদু পাখি বিশ^াসসহ পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে আসছিল। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কিশোর শিবাজিত বাড়ি থেকে বের হয়। দুপুরে স্থানীয়রা কবির খানের মাছের ঘেরের পাশে শিবাজিতের লাশ পরে থাকতে দেখতে পেয়ে সদর থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।নিহতের বাবা শিপন বিশ^াস বলেন,খান কবির দীর্ঘ দিন ধরে আমার জমি দখল করার চেষ্টা করছে। কবিরের লোকজন বিভিন্ন সময় মামলা তুলে নিতে আমাদের হুমকি দিয়েছে এবং আমার বাবাকেও মারতে গিয়েছে। কবিরের লোকজন আমার ছেলেকে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।এ বিষয়ে মুলিয়া ইউপি চেয়ারম্যান রবিন বিশ^াস বলেন, শিপন বিশ^াস ও সুশিল বিশ^াসের বিরোধপূর্ণ এই জায়গা নিয়ে কয়েকবার শালিস বিচারও করেছি। কিন্তু খান কবির মানেনি। এ নিয়ে এখন আদালতে মামলাও চলছে। কবির খান মাঠের ফসলি জমি ক্রয় করলে তার পাশ দিয়ে এমনভাবে ভেকু মেশিন দিয়ে ঘের কাটে,যাতে পাশ^বর্তী মালিকের জমি ভেঙ্গে যায় এবং সে ক্ষতিগ্রস্থ হয়। তখন অত্যাচার থেকে বাঁচতে অনেকেই তার কাছে জমি বিক্রি করে দেয়। আবার যদি পরিবারের কোনো ভাই ভারতে থাকে তাহলে কৌশলে তাকে বাংলাদেশে এনে তার ভাগের জমি লিখে নেয়। এভাবে কবির খান মুলিয়া ইউনিয়নে প্রায় ২শ’একর জমির মালিক হয়েছে। এসব কারণে গত দুই বছর আগে নড়াইল শহরের কবির খানের বিরুদ্ধে এলাকাবাসী একটি মানববন্ধনও করে। সর্বশেষ শিবাজিত বিশ^াস নামে এক কিশোরকে হত্যা করা হয়। তার ডান পাশের বুক ও চোখে আঘাতের চিহৃ ও রয়েছে।এসব বিষয়ে জানতে কবির খানকে ফোন দিলে তিনি সব মিথ্যা বলে ফোনটি কেটে দেন। এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














