জাহিদ,ভ্রাম্যমান প্রতিনিধিঃ- আসন্ন পবিত্র ঈদুল আযহাকে ঘিরে মনিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে কর্মকার শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। দরজায় কড়া নাড়ছে মুসলমানদের ধর্মীয় উৎসবের অন্যতম ঈদুল আযহা। আর মাত্র একদিন পরেই কুরবানির ঈদ। এই ঈদের অন্যতম কাজ হচ্ছে পশু কুরবানি করা। ঈদুল আযহাকে ঘিরে পশু জবাইয়ের সরঞ্জাম তৈরি করতে উপজেলার বিভিন্ন স্থানে কামার শিল্পের কারিগররা ব্যস্ত সময় পার করছেন। কয়লার দগদগে আগুনে লোহাকে পুড়িয়ে পিটিয়ে তৈরি করছেন ছুরি, বটি, দা, চাপাতিসহ ধারালো সামগ্রী সরঞ্জাম। শেখপাড়া খানপুর গ্রামের সুশান্ত কর্মকার সহ আরো অনেকে কর্মকার দোকানে গেলে তারা জানান, মুসলিম ধর্মের অনুসারীরা আল্লাহকে রাজি করতে পশু জবাই করে থাকে। এই পশু জবাইয়ের জন্য প্রয়োজন হয় বিভিন্ন ধরনের সরঞ্জামাদি। মাংস কাটা ও কুরবানির পশু জবাই করার বিভিন্ন ধাপে ছুরি, দা, চাপাতি ব্যবহার করা হয়। তবে এসব তৈরিতে এখনো আধুনিকতার কোন ছোঁয়া লাগেনি। পুরানো সেই বাব দাদার আমল থেকেই নিয়মেই এখনো চলছে আগুনে পুড়িয়ে লোহা হতে ধারালো নানা সামগ্রী সরঞ্জাম তৈরির কাজ। তাই পশু কুরবানিকে কেন্দ্র করে কামার শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। দগদগে আগুনে গরম লোহা ঢক ঢং শব্দে মুখর হয়ে উঠেছে কর্মকারদের কারখানা কুরবানি ঈদে শত শত গরু,খাসি, ভেড়া,ইত্যাদি পশু কুরবানি করা হয়ে থাকে। এসব পশু জবাই থেকে শুরু করে রান্না পর্যন্ত পর্যন্ত দা-বঁটি, ছুরি,চাপাতি ইত্যাদি হাতিয়ার প্রয়োজন হয়ে থাকে। ঈদের আগেই পশু জবাই করার ছুরি, চাপাতি,প্লস্টিক ম্যাট, চাটাই, গাছের গুঁড়িসহ সবকিছু প্রস্তুত রাখতে হয়। বিভিন্ন সময় এসবের চাহিদা কম থাকলেও কুরবানির পশুর জন্য বেশি প্রয়োজন হওয়ায় সকলেই এখন ছুটছেন কামারদের কাছে। আর এতেই এক মাসে পেশাটি জমজমাট হয়ে উঠে।এসব সামগ্রী তৈরির উপকরণ কয়লা ও লোহার দাম বেশি হওয়ায় লাভের পরিমাণ কমে গেছে। ঘরে থাকা দা, বঁটি, ছুরিতে মরিচা থাকায় শান দিতে নিয়ে ছুটে আসে। তবে অনেকে নতুন কুরবানী দিচ্ছেন তারা নতুন সামগ্রী কিনতেও দেখা গেছে। তবে কুরবানী ঈদের পরে তাদের দেখা আর তেমন মিলবে না।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














