এইচ এম জুয়েল রানা স্টাফ রিপোর্টারঃ কৃষিই সমৃদ্ধি স্লোগানকে সামনে নিয়ে যশোরের মনিরামপুরে ফলদ,বনজ ঔষধি ও শোভা বর্ধনকারী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।মনিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মনিরামপুর সদর ইউনিয়নের বাকোশপোল মাঠের হাজরাতলা রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।যশোর জেলা সম্প্রসারণ অধিদপ্তর অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ সুশান্ত কুমার তরফদার এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষে মনিরামপুর উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকারের সভাপতিত্বে ও কৃষি সম্পসারণ অফিসার মোঃ শাহরিয়া হোসেনর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক ডঃ সুশান্ত কুমার তরফদার। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হর্টিকালসার সেন্টার যশোরের উপপরিচালক দীপঙ্কর দাশ,তেল জাতীয় ফসল উৎপাদন প্রকল্পের মনিটরিং অফিসার হীরক কুমার সরকার,জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ আবু তালহা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের অতিরিক্ত পরিচালক প্রতাপ মন্ডল, মনিটরিং অফিসার মোঃ আবুল হাসান,কেশবপুর উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার বীথি,মনিরামপুর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার শারমিন শাহনাজ প্রমূখ। উপ পরিচালক ডঃ সুশান্ত কুমার তরফদার বলেন, বৈশ্বিক উষ্ণতা নিরসন,পুষ্টি ও ভেষজগুণ সমৃদ্ধ পরিবেশ গঠনকে সামনে নিয়ে যশোর অঞ্চলে অন্ততঃ ৩ লক্ষাধিক ফলদ,বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বৃক্ষ রোপন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মনিরামপুর উপজেলার সদর ইউনিয়নের বাকোশপোল এলাকার হাজরাতলার মাঠের রাস্তায় বৃক্ষ রোপনের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হলো।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














