ডুমুরিয়ার তালা গরু মোটাতাজাকরণ খামার পরিদর্শন 

0
217
ফরিদুল ইসলাম খান ডুমুরিয়া খুলনা : ডুমুরিয়া  উপজেলা প্রানিসম্পদ দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার  ২৭জুন সকাল ৯টায়  ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের টিপনা নতুন রাস্তা এলাকার ৩০জন গরুর মোটা তাজা করণ সম্পর্কে তালা উপজেলার আটারই গ্রামের মোঃ অহিদুল মোড়লের দ্বিতীয় তলা গরুর ফার্ম খামার  পরিদর্শন করেন।এসময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, ডুমুরিয়া উপজেলা (LDDP) প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ সায়রা গুলশান,ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহকারী মোঃ আমজাদ হোসেন, মোঃ হাবিবুর রহমান,টিপনা ‌গ্রামের মোটা তাজা করণের‌ সভাপতি‌ শেখ হাসান, সদস্য ‌আবুল‌বাসার মোল্লা, তরফদার শহিদুল ইসলাম, মোঃ আজিজুর‌ রহমান, শেফালি বেগম, শাহাদাত গাজী, মাহতাব হালদার, মোঃ তরিকুল ইসলাম গাজী, শহিদ গাজী,মোঃ খলিলুর রহমান মোল্লা , শাহিদুল গাজী সহ‌‌ ৩০জন গরুর মোটা তাজা করণের‌ খামারিরা পরিদর্শন করেন।।গরু মোটাতাজাকরণ ব্যাবসায় কি কি বিষয় বিবেচনায় রাখলে লাভবান হওয়া যায় চলুন সে ব্যাপারে বিস্তারিত জেনে নেয়া যাক –খামারে বিনিয়োগ এর পরিমাণ কেমন হওয়া উচিত সে ব্যাপারে খামারীদের ধারণা রাখা আবশ্যক। কারণ আপনি কতোটুকু বিনিয়োগ করলে গরু লালন-পালন করতে পারবেন এবং বিক্রয়ের মাধ্যমে লাভবান হতে পারবেন তা অনেকটাই নির্ভর করে বিনিয়োগ এর উপর।  যেমন- বিনিয়োগের উপর ভিত্তি করে গরুর সংখ্যা, খামারের বাসস্থান ব্যবস্থা, গরুর খাবার, চিকিৎসা সেবা এবং অন্যান্য প্রয়োজনীয় সেবা নির্ধারিত হবে। তাই খামার গঠন পরিকল্পনার শুরুতেই বিনিয়োগ এর পরিমাণ বিবেচনায় রাখতে হবে। একটা মোটাতাজাকরণ খামার গঠনের শুরুতেই গরুর সংখ্যা নির্ধারণ করা আবশ্যক। কারণ গরুর সংখ্যা এর উপর নির্ভর করে খামার ব্যবস্থাপনা, বাসস্থান ব্যবস্থা, খাদ্য এর পরিমাণ নির্ণয়, জনবল নিয়োগ প্রভৃতি নিত্য প্রয়োজনীয় পদক্ষেপ নির্ভর করে। তাই গরুর সংখ্যা জানা থাকলে খামারের কাঠামো গঠন করা সহজ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here