যশোর অফিস : যশোরের বেনাপোল সীমান্তে দিয়ে ভারতের পাচারের সময় ৯টি স্বর্ণের বারসহ মনোয়ার হোসেন( ৫০) নামে এক পাচারকারিকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা। গত মঙ্গরবার (৯ জুলাই) ভোরে সীমান্তের দৌলতপুর এলাকা থেকে এ স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক মনোয়ার হোসেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে। বিজিবি জানায়,গোপন সংবাদের দৌলতপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা স্বর্ণের বার ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৮০ আর পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধগলীর মাঠ নামক স্থানে কৌশলে অবস্থান নেয়। এ সময় দৌলতপুর হয়ে ধগলীর মাঠ সীমান্ত অভিমুখে এক ব্যক্তিকে আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে সন্দেহভাজন হিসেবে মনোয়ার হোসেনকে আটক করে।পরে মনোয়ারের হাতে থাকা লাল রংগের একটি ব্যাগ তল্লাশী করে (১ কেজি ৬৮ গ্রাম ওজনের)৯ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য এক কোটি আট লক্ষ ছিয়াশি হাজার একশত চব্বিশ) টাকা। তবে স্থানীয়রা বলছে এই সীমান্ত দিয়ে কোনভাবেই স্বর্ণ চোরাচালানি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠেকাতে পারছে না খুলনা ২১ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মোহাম্মাদ খুরশীদ আনোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উক্ত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারী অফিস জমা এবং আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্থান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...
যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিস্কার ভাষায় বলতে চাই,...
২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত
স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি। ২৪-এর...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
যশোর প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে যশোর সিটি কলেজের...
মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন কর্মসূচি পালন
আজিবর রহমান, মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিস্তার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ফেসবুকে পেজ ও ইউটিউবে চ্যানেল খুলে...














