পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়ন ৮নং ওয়ার্ডে উওর গড়ের আবাদ সরদার বাড়ি জামে মসজিদ সামনে নৌর নদীর উপর বাঁশের সাঁকো দিয়ে পারাপার যেন মরণ ফাঁদ হয়ে পড়েছে। শত শত মানুষের পারাপারে ভোগান্তি। প্রতি দিন প্রায় শত শত মানুষ বাঁশের সাঁকো দিয়ে পারাপার হয়ে পূর্ব গজালিয়া ডাবর ইটের রাস্তা উঠে উপজেলার বিভিন্ন স্থানে যেয়ে থাকেন এলাকার মানুষ ।বৃষ্টির সময় গ্রামের অনেক গাড়ী চালক মটর ভ্যান, নসিমন, করিমন, পাঁকা রাস্তার উপর, অথবা অন্যোর বাড়ীতে গাড়ী রেখে পার হয়ে বাড়ী ফিরে । উওর গড়ের আবাদ গ্রামটি প্রায় ৫ কিলোমিটার ঘিরে এ গ্রামে বসবাসের জনসংখ্যা দুই হাজারের ও বেশি। কিন্ত গ্রামটিতে নেই কোন সরকারি শিক্ষা প্রতিষ্টান। গ্রামে রয়েছে ৪টি জামে মসজিদ ২টি ঈদগাঁ, ২ টি কওমি মহিলা মাদ্রাসা। গ্রামের কোমল মতি ছাত্র-ছাত্রী পূর্ব গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যেতে সহজ পথ বাঁশের সাঁকো তা এখন মরণ ফাঁদ হয়ে পড়েছে । শুকনো মৌসুমে স্কুল শিক্ষার্থীরা অনেক সময় বাদুড়িয়া ব্রীজ হয়ে, অথবা চৌহমুনি বাজার ঘুরে ১/২কিলো পথ হেটে স্কুলে যেতে পারে। সরেজমিনে জানাযায় গত কয়েক বছর আগে মসজিদের সামনে বাঁশের সাঁকোটি গ্রামের মানুষের সহযোগিতায় প্রথমে সাঁকো নির্মাণ করা হয়েছিল।২/৩বছর যেতে না যেতে সাঁকো নষ্ট হয়ে পড়ে। সাবেক চাঁদখালি ইউপি চেয়ারম্যান জোয়াদুরসুল বাবু আমলে, সরকারি বরাদ্ধে স্থানীয় সাবেক মেম্বার আককাজ ঢালী, কিছু পাকা পিলার ও কাটের তকতা দিয়ে নির্মাণ করলে ৩বছরে মধ্যে সাঁকোটি আবার নষ্ট হয়ে যায়। আবারো স্থানীয় মানুষের সহযোগিতায় কোন রকম সংস্কার করলে তা বর্তমানের বাশেঁর সাঁকোটি পারা পার অনুপযোগী হয়ে পড়েছে।স্থানীয় কাশেম সরদার বলেন, গ্রামের মানুষের সহযোগিতায় কয়েক বার সাঁকোটি তৈরি করা হয়েছিল, কিন্ত পানিতে বাশ নষ্ট হয়ে ২/৩বছরের মধ্যে আবার নষ্ট হয়ে যায়।এজন্য এখানে সরকারি ভাবে ব্রীজ নির্মাণ করার দাবি জানাই। স্থানীয় মেম্বার নজরুল সরদার বলেন আমি পরিষদের চেয়ারম্যান কে জানানো হয়েছে নৈর নদীর উপর বাঁশের সাঁকোটি নষ্ট হয়েছে,তিনি বলেন এই মুহূর্তে পরিষদে তেমন কোন বরাদ্দ নাই, পৌষ মাসে নতুন বাজেটে সাঁকোটি টেকসই সাঁকো নির্মাণ করা হবে।এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কাছে মুঠোফোনে জানার জন্য যোগাযোগ করলে মোবাইল পাওয়া যায়নি।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














