আবিদ হাসান ইমতিয়াজ, ইবি : অনতিবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ খুলে দিয়ে স্বাভাবিক শিক্ষাকার্যক্রম ফিরে আনতে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ। বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবদুল মালেক ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আব্দুস সামাদ স্বাক্ষরিত এক বিবৃতি থেকে এ তথ্য জানা যায়। বিবৃতিতে বলা হয়, রক্তস্নাত গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার ভারতে পলায়নের মাধ্যমে ছাত্র-জনতার বহুল প্রতীক্ষিত বিজয় অর্জিত হয়েছে। দীর্ঘদিন পর যেন মুক্ত বাতাশে নিঃশ্বাস নিতে পেরে পুরো জাতি আজ আবেগে উদ্বেলিত। জুলুম-নির্যাতন ও ত্রাসের কালো মেঘ কেটে একদিকে যেমন জনমনে জেগেছে স্বস্তির সুবাতাস অন্যদিকে স্বৈরাচারী শক্তি বহু রক্তের বিনিময়ে অর্জিত এ বিজয়কে পুনরায় নস্যাৎ করতে দেশজুরে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নানা ষড়যন্ত্রে লিপ্ত। ছাত্র-জনতার রক্তস্নাত গণ-অভ্যুত্থানে অর্জিত এই গণ-বিজয়কে কোন কুচক্রিমহল যেন নস্যাৎ না করতে পারে সে জন্য শোক ও স্বাস্তির জাতীয় এই সন্ধিক্ষণে সবাইকে সজাগ থেকে দেশ পূর্নগঠনে সহযোগিতা করতে দেশবাসীর প্রতি আমাদের পক্ষ থেকে উদাত্ম আহবান জানাই। একইসাথে আহতদের সু-চিকিৎসা এবং বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবীর প্রতি যত্নবান হয়ে দ্রুত সকল হত্যা-ক্ষয়ক্ষতি ও নৈরাজ্যের সুষ্ঠ তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে এবং অনতিবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ খুলে দিয়ে স্বাভাবিক শিক্ষাকার্যক্রম ফিরে আনতে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি জোর দাবী জানাই।
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...
ঝিকরগাছায় পুকুরে গ্যাস ট্যাবলেট : ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন, থানায় অভিযোগ
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানি গ্রামে সরকারি কালেক্টরি পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে প্রায় ৫লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গিয়েছে।...














