যশোর অফিস : যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। পৌর মেয়রকে অপসারণের পর প্রশাসকের দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ পরিচালক রফিকুল হাসান। তিনি দায়িত্ব গ্রহণের পর যশোর শহরকে দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছেন। ফুটপাথ থেকে শুরু করে বেহাত হওয়া সরকারি সম্পত্তি উদ্ধার উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন সচেতন মহল। অভিযোগ রয়েছে দড়াটান ব্রিজের উত্তর-পূর্বপাশে অন্তত ১৩টি দোকান বসিয়ে নেয়া হয়েছে মোটা অংকের অগ্রীম টাকা। তেমনি দোকান প্রতি ২ হাজার করে টাকা ভাড়ার নামে চাঁদা তোলা হয়। যা যখন যে মেয়রের দায়িত্ব পেয়েছেন, তিনিই ভোগ করে আসছিলেন। একাধিক সূত্রে এ অভিযোগ করা হয়েছে। শুক্রবার সকালে শহরের দড়াটানা ব্রিজ সংলগ্ন এলাকায় ভৈরব নদের পাড়ে প্রশাসকের নেতৃত্বে প্রথম অভিযান পরিচালনা করা হয়েছে। এদিন সকাল ১০টা থেকে শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। প্রথমেই দড়াটানা ব্রিজ সংলগ্ন এলাকায় ভৈরব নদ দখলদারদের উচ্ছেদ শুরু হয়। নদের পাড়ে সরকারি জমি দখল করে নির্মিত রাজধানী হোটেলের অর্ধেক স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়া হয়। এরপর অভিযানিক দলটি ভৈরব নদের দক্ষিণ পাড়ের দখলকৃত সকল স্থাপনা উচ্ছেদে অভিযান চালাতে থাকে। পৌরবাসীর দাবি-পৌরসভাকে দুর্নীতিমুক্ত করতে প্রশাসক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবেন। জেলা প্রশাসন ও পৌরসভার এ উচ্ছেদ অভিযানে পথচারীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। খোদ পৌরসভার অনেক কর্মকর্তা-কর্মচীর দাবি, ভৈরব নদের দু’পাড়ের অবৈধ দখলদারদের উচ্ছেদ করে মানুষের চলাচলের পথ নিরাপদ যেমন হবে তেমনি চাঁদাবাজি বন্ধ হবে।
মহম্মদপুরে আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণ
মহম্মদপুর (মাগুরা) প্রদিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলায় সরকারি বিভিন্ন তহবিল ও কর্মসূচির আওতায় আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে...
নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার
নড়াইল থেকে মামুন মোল্যা : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত...
দেশের শীর্ষ বিভিন্ন কোম্পানির কর্মকর্তার পরিচয় দিয়ে ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে মানুষের কাছ থেকে...
স্টাফ রিপোর্টার : দেশের শীর্ষ বিভিন্ন কোম্পানির কর্মকর্তার পরিচয় দিয়ে ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া খালেক সরকার...
যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ তিন পাচারকারী আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার...
যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার : যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশে দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান আতিক বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশ ধ্বংস করে বিদেশে পালিয়েছে। ধ্বংস প্রাপ্ত...














