কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার ম্যানেজার সহ ১৭জন কর্মকর্তা কর্মচারী করোনা আক্রান্ত হওয়ায় আগামী ২৬ ও ২৭ জুলাই রবি ও সোমবার ইসলামী ব্যাংক লকডাউন ঘোষনা করা হয়েছে বলে ব্যাংক কর্মকর্তারা জানিয়েছে। কালিগঞ্জ উপজেলায় বর্তমান করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ। গত ৩ সপ্তাহ কালিগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সরকারী কর্মকর্তা কর্মচারী, জন প্রতিনিধি, ব্যাংক কর্মকর্তা, কর্মচারী, স্বাস্থ্য বিভাগের কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ১২০ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে কালিগঞ্জ ইসলামী ব্যাংক শাখায় ১৭ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। কালিগঞ্জ ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক নুর মোহাম্মাদ জানান ব্যাংকে ৩৫জন কর্মকর্তা কর্মচারীর মধ্যে ইতি পূর্বে ব্যাংকের শাখা ম্যানেজার আমি ও ম্যানেজার অপারেশন আবুল হোসেন সহ ১৪জন আক্রান্ত হয় এবং গত ২৩ জুলাই আরও ৩ জনের পজেটিভ এসেছে। এ নিয়ে ব্যাংকের ১৭ জন কর্মকর্তা কর্মকর্মচারী আক্রান্ত হওয়ায় অনেকটা ঝুুঁকি নিয়ে আতংকের মধ্যে ব্যাংকের অন্যান্য কর্মকর্তা কর্মচারী কাজ করছে। গ্রাহকরাও প্রয়োজনের তাগিদে আতংকের মধ্যে লেনদেন করছে। কালিগঞ্জ ইসলামী ব্যাংক শাখার সেকেন্ড অফিসার আবুল হোসেন জানান ব্যাংকে ব্যাপক সংখ্যক কর্মকর্তা কর্মচারী করোনায় আক্রান্ত হওয়ায় ব্যাংকের উদ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশে দুইদিন সকল প্রকার কার্যক্রম বন্ধ রেখে লকডাউন ঘোষনা করেছে। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়বুর রহমান জানান গত ২৩ জুলাই বৃহস্পতিবার আরও ১৯ জনের পজেটিভ এসেছে। কালিগঞ্জ উপজেলা থেকে এ পর্যন্ত ৩৪০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। এর মধ্যে পজেটিভ এসেছে ১২০ জনের। আক্রান্ত ব্যক্তিদের বাড়ি সরকারী নির্র্দেশনা অনুযায়ী থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও করোনা এক্সপার্ট টিমের সদস্যদের উপস্থিতিতে ব্যানার ও পতাকা টানিয়ে বাড়ি লক ডাউন ঘোষনা করা হয়। এদিকে কালিগঞ্জে করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার এক নারীর মৃত্যু হয়েছে। সে উপজেলার নলতা গ্রামের নরুল হকের স্ত্রী লায়লা বেগম (৬৫), কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ
সাইফুল ইসলাম, শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। উত্তেজনাপূর্ণ এ খেলায় শালিখা উপজেলার...
ডুমুরিয়ায় মাদক বিরোধী পৃথক অভিযানে মদ-ইয়াবাসহ আটক-২
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মদ ও ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পৃথক পৃথক অভিযানে তাদেরকে...
ফকিরহাটে দিবা কফি হাউজ অ্যান্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন “রাজনীতি কোন পেশা নয়, মানুষের সেবা”:...
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মোড়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে "দিবা কফি হাউজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট"। স্থানীয় ও পথচারী মানুষের জন্য মানসম্মত খাবার ও...
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা প্রতিনিধি : মৎস্য ও প্রাণী সম্পদ সচিব মোঃ দেলোয়ার হোসেন বলেছেন দেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরুণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন ও জাতীয়...
যশোরে চাঁদা না দেওয়ায় ট্রাকচালককে হাতুড়িপেটা, ৪৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
যশোর অফিস : যশোরে চাঁদা না দেওয়ায় সুজন (২৫) নামে এক ট্রাকচালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। এ সময় তাঁর...













