কলারোয়া প্রতিনিধি: দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী বাজারে ক্রেতাসাধারণের স্বস্তি ফেরাতে কলারোয়ায় শুরু হলো বিনা লাভের বাজার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ ছাত্রসমাজের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় শুক্রবার (১ নভেম্বর) শুরু হওয়া এ বাজার চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। মূলত: বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যে অসহনীয় হয়ে পড়া জনজীবনে কিছুটা সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের জোগান দিতেই এই বিনা লাভের বাজার চালু করা হয়। শুক্রবার সকালে সরেজমিন কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের সামনে বসা এই বিনা লাভের বাজারে যেয়ে দেখা যায়, মধ্যবিত্তসহ সব ধরনের ক্রেতা আগ্রহভরে এই নতুন আঙ্গিকের বাজারে এসে প্রয়োজনীয় পণ্য কিনছেন। কলারোয়া পৌরসভার গদখালি এলাকার আব্দুল আজিজ পেশায় একজন রাজমিস্ত্রি। তিনি বলেন, বাজারের চেয়ে এখানে পেঁয়াজ, আলু, ডিম, কাঁচাঝালসহ সকল শাকসবজির দাম কম থাকায় সহজেই কিনতে পারছেন। এই বাজারে আসা ক্রেতাদের মধ্যেও একটা স্বস্তিভাব লক্ষ্য করা গেছে। বিনা লাভের বাজারের আয়োজকদের অন্যতম তাহফিমুল জানান, মানুষ সকাল থেকেই খুশিমনে প্রয়োজনীয় পণ্য কিনছেন। সকাল ১১টায় প্রথম পর্বের বাজার কার্য়ক্রম শেষ হবে। বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত তা আবার চলবে। এখানে পেঁয়াজ ১০৪ টাকা, রসুন ২০৮ টাকা, মসুর ডাল ১০২ টাকা, আলু ৫৮ টাকা, কাঁচাঝাল ১০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এছাড়া এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩৮ টাকায়। এই বাজারে বেচাবিক্রির কাজে ব্যস্ত থাকা তূর্য, তাহিন, সিয়াম, রিজভী, উৎস, মামুন জানান, তাদের সবার জীবনে এ এক নতুন অভিজ্ঞতা। সবাই প্রাণান্ত চেষ্টা করছেন নতুন এই বাজারের নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করার। আয়োজকরা জানান, শনিবার(২ নভেম্বর) একই সময়সূচিতে পাইলট হাইস্কুলের সামনে এ বাজার বসবে। পরের দিন রোববার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের সামনে অভিন্ন সময়সূচি অনুযায়ী এ নতুনধারার বাজার বসবে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














