স্টাফ রিপোর্টার : যশোরে ট্রেন অবরোধ করে পদ্মাসেতু দিয়ে তিন ঘণ্টায় ঢাকা যাওয়ার দাবি জোরালো করলো যশোরবাসী। মঙ্গলবার দুপুরে যশোর রেলওয়ে জংশনে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে দিয়ে এই কর্মসূচি পালিত হয়। দেড়ঘণ্টাব্যাপি অবরোধের পর যশোরের জেলা প্রশাসকের অনুরোধে অবরোধ তুলে নেন বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির নেতৃবন্দ। তবে দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি উচ্চারণ করেন। বেনাপোল-নড়াইল-ঢাকা রুটে দু’টি ট্রেনসহ ছয় দফা দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে যশোর জংশনে রেল অবরোধ কর্মসূচি ঘোষণা করে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। দুপুর একটার আগেই কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি ও কয়েকশ’ সাধারণ মানুষ রেললাইনে অবস্থান নেন। পদ্মাসেতুর রেলপ্রকল্পের সুবিধাপ্রাপ্তির ন্যায্য দাবিতে তারা বিভিন্ন শ্লোগান দিতে শুরু করেন। বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি’র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ভিটু’র সভাপতিত্বে অবরোধ সমাবেশে বক্তব্য দেন, কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান হিরু, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সংস্কৃতিজন হারুন অর রশিদ, তসলিমুর রহমান, অধ্যক্ষ শাহীন ইকবাল, যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান মিলন, প্রবীণ বামনেতা হাসিনুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, যশোর শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, যশোর আইনজীবী সমিতির নবনির্বাচিত সহসভাপতি গোলাম মোস্তফা, পরিবেশ আন্দোলনের নেতা খন্দকার আজিজুল হক মনি, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের ভারপ্রাপ্ত সভাপতি দীপঙ্কর দাস রতন, বিশিষ্ট ব্যবসায়ী মোবাশ্বের হোসেন বাবু, রেলবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মঈনুল ইসলাম, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল, বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান, সদস্য সচিব জেসিনা মুর্শিদ প্রাপ্তি, আন্দোলনের নেতা নাসির উদ্দিন আহমেদ শেফার্ড প্রমুখ। দুপুর একটায় রেল অবরোধ কর্মসূচি শুরু হওয়ার পর দুপুর পৌনে দুইটায় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি জংশনের আউটার সিগন্যালে আটকা পড়ে। এরপর অবরোধের খবর পেয়ে রেল জংশনে ছুটে আসেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, যশোরের মানুষ রেলের ন্যায্য ও ন্যায়সঙ্গত দাবিতে দীর্ঘদিন ধরে ধারাবাহিক আন্দোলন করে চলেছে। তিনি এইসব দাবি-দাওয়া মন্ত্রিপরিষদ এবং রেল মন্ত্রণালয়কে অবহিত করেছেন। এই রেল অবরোধ কর্মসূচি এবং ন্যায়সঙ্গত ও যৌক্তিক দাবির ব্যাপারে তিনি আবারও উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন। এ সময় তিনি যাত্রী ও সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে অবরোধ কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান। জেলা প্রশাসকের অনুরোধের প্রেক্ষিতে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ কর্মসূচি সমাপ্ত করেন। অবরোধ তুলে নেওয়ার পর পৌনে এক ঘণ্টা আটকে থাকা বেনাপোল এক্সপ্রেস ঢাকার উদ্দেশে যাত্রা করে। দাবি-দাওয়া তুলে ধরে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন বলেন, যশোর-ঢাকা-পদ্মাসেতু লিংক প্রোজেক্টের উদ্বোধনী দিনে বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে ২টি ট্রেন চালুসহ দর্শনা-যশোর-নড়াইল-ঢাকা রুটে ২টি ট্রেন চালু, নিজ শহর থেকে প্রতিদিন ঢাকায় অফিস করার জন্য ট্রেনের সময় সূচী তৈরি করা, আন্তঃনগর ট্রেনে সুলভ বগী যুক্ত করা, ট্রেনের ভাড়া বাস ভাড়া থেকে কম রাখা, ট্রেনের টিকিট প্রাপ্তির সহজ পদ্ধতি চালু করা, সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা এবং দর্শনা-খুলনা রেলপথকে দ্রুত ডবল করাসহ ছয় দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে চলেছি। শোনা যাচ্ছে খুব দ্রুতই পদ্মবিলা জংশন-নড়াইল-ভাঙ্গা হয়ে ঢাকায় রেল চলাচল শুরু হতে যাচ্ছে। গত ২৪ নভেম্বর ঢাকা-নড়াইল-খুলনা রুটে পরীক্ষামূলক রেল চলাচল করেছে। কিন্তু যশোরে এখনও এ ধরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে নতুন এই রুটে যশোর থেকে কখন, কিভাবে এবং ক’টি ট্রেন চলাচল করবে তার কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এ কারণে আমরা আমাদের স্বপ্ন বাঁচাতে, পদ্মাসেতু রেল প্রকল্পের সুবিধা নিয়ে তিন ঘণ্টায় ঢাকা যাওয়ার জন্য এই রেল অবরোধ কর্মসূচি পালন করেছি। যশোরের জেলা প্রশাসকের বক্তব্যে আশাবাদী হয়ে আমরা কর্মসূচি সমাপ্ত করেছি। তবে যশোরবাসীর দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি অর্থাৎ পূর্ণ রেলপথ অবরোধের কর্মসূচি দিতে বাধ্য হবো।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...














