এম এম সাহেব আলী আশাশুনি থেকে : আশাশুনিতে স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগামসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে, উপজেলা প্রশাসন আশাশুনির বাস্তবায়নে সেমিনারে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। একাডেমীক সুপারভাইজার হাসানুজ্জামানের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, আইএনএসআইআর এর সিনিঃ সাইন্টিফিক অফিসার ড. অজয় কান্তি মন্ডল। অতিথি হিসাবে আলোচনা উপস্থাপন করেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিঃ সহকারী সচিব সুরমান আলী। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশ, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দেব, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে ১৪টি স্টলে বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান স্থানীয় ভাবে উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শন করে। সেমিনার শেষে ভেটেরিনারী সার্জন ডাঃ তৌহিদুজ্জামান, একাডেমীক সুপারভাইজার হাসানুজ্জামান ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু সেলিমের পরিচালনায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্কুল পর্যায়ে ৮ম ও ৯ম শ্রেণির প্রতিযোগিরা ও কলেজ পর্যায়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রতিযোগিরা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়।
কালীগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে বিএনপির কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে এ...
ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন...
ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে ৪৮৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষক
অভয়নগর (যশোর) প্রতিনিধি : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুই দিনের টানা বৃষ্টিতে যশোরের অভয়নগরে মাঠে কেটে রাখা আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠে...
মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলার চেষ্টা , যুবক আটক
মাসুদ রানা,মোংলা : মোংলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় মো. রাকিব খান (২৬) নামে এক যুবককে আটক করেছে...
কলারোয়ায় তিন দিনের বর্ষণে আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় টানা তিন দিনের ভারী বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে নিম্নাঞ্চল ও গ্রামীণ জনপদের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।...














