যশোরে সংবাদপত্রের কালো দিবসের আলোচনা সভায় অধ্যাপক নার্গিস বেগম সাংবাদিকদের একটি অংশ এখনো দেশের বিরুদ্ধে কাজ করে চলেছে, তাদের চিহ্নিত করতে হবে

0
185

স্টাফ রিপোর্টার, যশোর থেকে : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম
বলেছেন, বিএনপি গনতন্ত্র, স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যমের প্রতি আস্থাশীল। শহীদ রাষ্ট্রপতি
জিয়াউর রহমান বহু দলীয় গণতন্ত্র এবং মুক্ত গণমাধ্যমের প্রবক্তা । দেশকে বাকশালী ব্যবস্থা তেকে
গণতন্ত্রের পথে ধাপিত করেছিলেন শহীদ জিয়া। তার যোগ্য উত্তসুরী বেগম খালেদা জিয়াও তার
শাষনামলে দেশের সাংবাদিকতার দ্বারকে উন্মুক্ত করে দিয়েছিলেন। যে কারনে আজ দেশে প্রিন্ট
মিডিয়ার পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়ার যাত্রা শুরু হয়েছিলো। বিগত শাষনামলে বিএনপি
অসংখ্য মিডিয়ার অনুমোদন দিয়েছিল, কিন্তু তাদের অধিকাংশই দেশের স্বার্থে কাজ করেনি।
এখনো সাংবাদিকদের একটি অংশ দেশের বিরুদ্ধে কাজ করে চলেছে। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে
হবে, তাদের চিহ্নিত করতে হবে। তাদের সাথে সামাজিক কোন সম্পর্ক রাখা যাবে না। আজ
সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আকরামুজ্জামান আকরাম।
প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক নার্গিস বেগম আরো বলেন, ৭১ এর পরে মানুষের জীব হয়ে
উঠেছিল দুর্বিসহ । শেখ মুজিবুর রহমান ও তার সাঙ্গপাঙ্গরা গোটা দেশকে নরকে পরিনত
করেছিলো। শেখ হাসিনার আমলও সেই ধারায় চলেছে। এটা তাদের মজ্জাগত সমস্যা। এটাকে ভুলে
গেলে চলবে না। বিএনপির দীর্ঘ আন্দোলন ও তরুণদের আত্মত্যাগের বিনিময়ে দেশে যে
গণতান্ত্রিক পরিবেশ ফিরেছে সেটাকে এগিয়ে নিতে হবে। তারুণ্যের শক্তিকে এগিয়ে নিতে
হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট
সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল, প্রেসক্লাব যশোরের
সভাপতি জাহিদ হাসান টুকুনসহ সাংবাদিক ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here