স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দেশ আবারও অনিরাপদ জায়গায় নিয়ে যাওয়া অপচেষ্টা চলছে। আজকে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা লুকিয়ে থেকে দেশে অরাজকতা সৃষ্টি করছে। যে কারণে দেশে হত্যা খুন ধর্ষণ বেড়ে গেছে। দেশে নির্বাচিত সরকার নেই বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চুপ করে আছে, তারা কাঙ্খিত ভুমিকা পালন করছে না। তাই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের থেকে আমাদের সজাগ থাকতে হবে। মঙ্গলবার যশোর নগর মহিলা দলের ৪ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। পুলিশ লাইন টালিখোলা এলাকায় অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, নারীরা সমাজ বদলের হাতিয়ার। বেগম খালেদা জিয়া একজন নারী হয়ে তার যথার্থ প্রমাণ দিয়েছেন। তিনি দীর্ঘ নয় বছর স্বৈরাচার এরশাদকে লড়াই করেছিলেন। সেই লড়াই দেশের সমগ্র জনগণ তাকে আকন্ঠ সমর্থন দেয়। যে কারণে তিনি স্বৈরাচার এরাশাদকে হটিয়ে গণন্ত্রণ ফিরিয়ে আনার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত জনাবন্ধব কর্মসূচি সমাপ্ত করেন। তিনি দেশে যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন যা কেই ভাবেনি। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনেও বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন ,বর্তমান সরকার অর্ন্তবর্তীকালীন সরকার নির্বাচিত সরকার নয়। এই সরকারের মেয়াদ থাকে তিন মাস। তাদের মৌলিক পরির্তন আনার কোন সুযোগ নেই। বিএনপি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চায়, যে কারণে নির্বাচন দাবি করছে। তাই গণতন্ত্রের ধারা ফিরিয়ে আনতে নির্বাচন দিতেই হবে। আমাদের মনে রাখতে আওয়ামী লীগের দরদ দেখানোর কোন সুযোগ নেই। তাদের সাথে ন্যূনতম কোন সম্পর্ক রাখা যাবে না। অতীতে তারা বিরোধী যে কর্মকান্ড করছে, লুকিয়ে থেকেও তারা সেই কাজ করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। এ থেকে আমাদের সব সময় চোখ কান খোলা রাখতে হবে। আমাদের মনের রাখতে হবে, লড়াই এখনো শেষ হয়নি। ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আমাদের লড়াই শেষ হবে। আমরা বাংলাদেশকে বিশ্বের বুকের একটি মর্যাদাশীল গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তুলে ধরতে চাই।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














