কুয়াদা (যশোর) প্রতিনিধিঃ যশোর মনিরামপুর উপজেলার কুয়াদা বাজার সংলগ্ন পাথালিয়া গ্রামে কেআতুল মাদ্রাসা ও জামে মসজিদে জোরপূর্বক মাইকে আযান ও জামাতে নামাজ বন্ধের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে পাথালিয়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে ইকবাল হোসেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ সহ বিভিন্ন স্থানে অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিগত দুই বছর আগে পাথালিয়া কেরাতুল মাদ্রাসা জামে মসজিদ প্রতিষ্ঠিত হয়। প্রথমে এটি মাদ্রাসা হিসাবে চললেও এক বছর পর এলাকার মুসল্লিগণ মিলে মাদ্রাসার সাথে মসজিদ সংযুক্ত করেন। এরপর থেকে উক্ত স্থানে আযান ও জামাতে নামাজ আদায় শুরু হয়। কিন্তু সম্প্রতি একই গ্রামের মৃত নওশের চেয়ারম্যানের ছেলে রেজাউল ও আজিজুল উক্ত মসজিদের মাইকে আযান ও জামাতে নামাজ পড়া বন্ধ করে দেন। বিষয়টি নিয়ে এলাকার মুসল্লিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এলাকাবাসীরা জানান আজিজুল উক্ত ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সে কারণে তিনি ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে নানারকম অপরাধমূলক কর্মকাণ্ড সহ এলাকার নিরীহ মানুষদের বিভিন্ন রকম হারানি করেন। এ ব্যাপারে অভিযুক্ত রিজাউল এর সাথে কথা বলে তিনি জানান আজান ও নামাজ বন্ধের ব্যাপারে আমি কিছুই জানিনা। আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিয়োগ করেছে।বিষয়টি নিয়ে তার ভাই আজিজুলের সাথে কথা বললে তিনি জানান একই এলাকায় দুই পাশে দুই টি মসজিদ রয়েছে আমাদের এলাকার দ্বন্দ্বের কারণে উক্ত স্থানে এলাকার মুসল্লিরা নামাজ আদায় করত। কিন্তু সম্প্রতি ৩ নং ভোজগাতী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এর মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়ে যাওয়ায় আমরা উক্ত স্থানে আজান ও নামাজ বন্ধ করে দিয়েছে চেয়ারম্যান অনুমতি না দেওয়া পর্যন্ত আমরা উক্ত স্থানে আযান ও জামাতে নামাজ পড়তে দেব না। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেনের সাথে কথা বললে তিনি জানান এলাকার বিবাদ সংক্রান্ত কারণে উক্ত মসজিদে আজান ও জামাতে নামাজ পড়তে দেয়া হচ্ছে না বলে আমি শুনেছি বিষয়টি যদি সঠিক হয় তবে অবশ্যই এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। এ ব্যাপারে ৩ নং ভোজগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাকের সাথে তার মুঠো ফোনে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করলেও তিনি অসুস্থতার কারণে তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
দীর্ঘ অপেক্ষার অবসান, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
যশোর অফিস : দীর্ঘ পাঁচ বছর দুই মাস অপেক্ষার পর ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের...
যশোরে স্বর্ণালংকার চুরির মামলায় জুয়েলার্স মালিক গ্রেপ্তার, রিমান্ড আবেদন
যশোর অফিস : যশোর শহরের বেজপাড়া করবস্থান রোডের একটি বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মামলায় ফিরোজ আলম (৪১) নামে এক জুয়েলার্স ব্যবসায়ীকে...
তালা ইসলামকাটি ইউপি চেয়ারম্যান জামাত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
নিজস্ব প্রতিবেদক : খুলনা খালিশপুর মুজগুন্নি আবাসিক এলাকায় এক তরুণীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাত...
বাবাকে ফিরে পেতে চায় এক বছরের আদৃতা, বাঁচতে চান দুই কিডনি অকেজো হওয়া মাসুদ
রাহাত আলী ,মনিরামপুর :যে বয়সে আদুরে কণ্ঠে বাবাকে ডেকে কোলে চড়ে বেড়ানোর কথা, সে বয়সে ছোট্ট শিশু আদৃতার কপালে এখন শুধু অনিশ্চয়তা আর ভয়ের...
ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছার সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের হাসপাতাল রোডে অবস্থিত রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।...













