মেহেরপুরে প্রকাশ্যে আদালত চত্ত্বর থেকে অপহরণ চেষ্টা-মাইক্রোসহ আপহরকারীরা আটক

0
181

মেহেরপুর প্রতিনিধি : জামিন শেষে ফেরার পথে আদালত চত্বর থেকে অপহরণ করে নিয়ে যাবার পথে ধরা পরলো বাদী পক্ষরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা একটার দিকে মেহেরপুর জেলা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে।
এ সময় মামলার আসামি নুরুজ্জামানকে টেনে হিঁচড়ে মাইক্রোবাসে তুলে নেয় তারা। খবর পেয়ে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাঁশবাড়িয়া নামক স্থান থেকে ঢাকা মেট্রো-চ-৫৩-৮২০০ নম্বরের মাইক্রোবাসটিতে অপহৃত নুরুজ্জামানসহ ১০ জনকে আটক করা হয়। তাদের মেহেরপুর সদর থানা হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আদালত চলাকালীন সময়ে কিছু ব্যক্তি একজনকে বেদম প্রহার করে আদালত চত্বরের থাকা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ সময় কিছু ব্যক্তি তাদেরকে ঠেকাতে গেলে তাদেরকেও মারধর করা হয়। উক্ত ব্যক্তিদের চেনে না বলে জানিয়েছে স্থানীয়রা।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন, এদিকে খবর পেয়ে গাংনী উপজেলার বাঁশবাড়িয়া নামক স্থান থেকে মাইক্রোবাসসহ অপহরণকারীদের গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here