মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাদপুরপ্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুর কাগমারী গ্রামে একরাত্রে একই বাড়ী থেকে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। খোঁজ নিয়ে জানা যায় মঙ্গলবার রাত্র দুইটার সময় ১০ থেকে ১২ জন চোর চক্রের সদস্য পিকাবভ্যান, ধারালো অস্ত্র ও পিস্তল নিয়ে এ চুরি সংঘঠিত করেন। গরুর মালিক আলম ও কলম ওই গ্রামের হযরত আলীর ছেলে। ভুক্তভোগি কলম জানান আমরা কিছু বুঝে উঠার আগেই ১০ থেকে ১২ জন চোর চক্রের সদস্যরা রাত্র ২ টার সময় মাত্র ১০ মিনিটের মধ্যেই আমাদের গোয়ালঘর থেকে ৩টি গাভি গরু ও ২টি বাছুরসহ মোট ৫টি গরু গাড়িতে তুলে নিয়ে চলে গেছে। এতে আমাদের দুই ভাইয়ের সাত লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। আমরা ওই রাতেই কোটচাঁদপুর থানাকে অবহিত করেছি। ঘটনার প্রতক্ষ্যদর্শি বাওড়ের গার্ড নিলু জানান রাত ২টা থেকে বাওড়ে আমার ডিউটি ছিলো, আমি ইসমাইল ভাইকে ডাকতে যাচ্ছিলাম, তাকে সাথে নিয়ে বাওড় পাহাড়ায় যাবো বলে। গাড়ি ও লোকজন দেখে আমি তাদের কাছে যায়, তখন চোর চক্রের সদস্যরা আমার গলায় ধারালো অস্ত্র ধরে ও মাথায় পিস্তল ঠেকিয়ে ভয় দেখিয়ে বেধে রাখে। ভয়ে আমি কথা বলতে পারেনি । তারা সংখ্যায় ১০ থেকে ১২ জন ছিলো। আপনি কাউকে চিনতে পেছেন কিনা এমন প্রশ্নে তিনি জানান আমি কাউকে চিনতে পারিনি। গরু চুরির ঘটনায় কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর বলেন মৌখিক ভাবে ঘটনা জানতে পেরে আমি সংগিয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়েছিলাম, গরু গুলো একেবারেই অরক্ষিত অবস্থায় ছিলো। গরুর মালিকপক্ষ কাউকে সন্দেহ করতে পারছেন না, তারা অজ্ঞাত ১০ থেকে ১২ জনের নামে লিখিত অভিযোগ করেছেন। আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।
পাইকগাছায় ভাঙা ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের শীলেমানপুর গ্রামে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে ৭০ বছর বয়সী সাকাত মোড়ল ও তাঁর অসুস্থ স্ত্রী...
কালীগঞ্জকে হারিয়ে ফাইনালে শালিখা
খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের খাজুরায় মাহবুর রহমান আট দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। চিত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাব আয়োজিত এ ম্যাচে মুখোমুখি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ, পৌর শহরের যানজট, পরিচ্ছন্নতার পাশাপাশি ব্রিজের দুই পাশে অবৈধ দোকানপাট সরিয়ে...
কাশিমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : কাশিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়াড ছাত্র দলের উদ্যোগে তৃণমূলে ছাত্র দলের কর্মকান্ড বৃদ্ধির লক্ষ্য এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সোমবার...
সাতীরায় মা-মেয়ে হত্যা মামলায় স্বামী আব্দুর রউফের মৃত্যুদণ্ড
সাতীরা প্রতিনিধি : সাতীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার মামলায় আব্দুর রউফ সরদার নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০...














