স্টাফ রিপোর্টার : যশোরে ৫ লাখ টাকা যৌতুক না পেয়ে স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ছেড়ে দেওয়ার অভিযোগে আদালতে মামলা হয়েছে। বিশেষ বাহিনীর এক সদস্যের বিরুদ্ধে বৃহস্পতিবার মামলাটি করেছেন অভয়নগরের এক নারী। অভিযোগ আমলে নিয়ে বিচারক অভয়নগর থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। আসামি কাবিরুল ইসলাম রাজশাহী জেলার তানোর উপজেলার কড়িকুল্লা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। রংপুরে তিনি বিশেষ বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত। মামলায় বাদী উল্লেখ করেন, ফেসবুকের মাধ্যমে কাবিরুলের সাথে তার পরিচয় হয়। পরে প্রেমের সম্পর্কের সূত্র ধরে গত ২ সেপ্টেম্বর ৫ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। বিয়ের পর কাবিরুল স্ত্রীকে নিজ সংসারে না নিয়ে শ্বশুরবাড়িতে যাতায়াত করতে থাকেন। বাদী তাকে নিয়ে সংসার করার কথা বললে ‘আজ না কাল’ বলে ঘোরাতে থাকেন। একপর্যায়ে স্ত্রীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না দেওয়ায় মারধর করে এবং ‘কখনো সংসার করবেন না’ বলে হুমকি দিয়ে চলে যান কাবিরুল। এরপর থেকে যোগাযোগ বন্ধ করে দেন। বাধ্য হয়ে বাদী যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে আদালতে মামলা করেন। এরপর কাবিরুল আরও বেপরোয়া হয়ে ওঠেন। গত ২৮ অক্টোবর ও ২৯ অক্টোবর বাদীকে কল দেন কাবিরুল। এ সময় তিনি বলেন, মামলা তুলে নিতে হবে এবং পাঁচ লাখ টাকা যৌতুক দিতে হবে অন্যথায় তার কাছে থাকা নগ্ন ছবি ও ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়া হবে। পরে বাদী এ ঘটনায় অভয়নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর গত ১৮ নভেম্বর একটি বাদীর নামে ফেসবুকে ফেক আইডি খুলে নগ্ন ছবি আপলোড করে। পরে ওই লিংক বাদীর ইমো আইডিতে দেয়। এছাড়াও ওই ছবির লিংক বাদীর পরিচিতদের কাছেও পাঠিয়ে দেয়। ওই ছবি ডিলিট করতে বললে কাবিরুল জানায়, আরও ছবি ও ভিডিও প্রকাশের হুমকি দেয়। বাধ্য হয়ে তিনি আদালতে মামলা করেন। বিচারক শান্তনু কুমার মণ্ডল অভয়নগর থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














