বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে ভারত থেকে বাংলাদেশে ডলার ও সৌদি রিয়াল পাচারের সময় প্রায় অর্ধ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি টহলদল এ অভিযান পরিচালনা করে। আটক শফিকুল ইসলাম ঢাকার লালবাগের হরনাথ ঘোষ রোডের সিরাজুল ইসলামের ছেলে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্ক্যানিং রুমে তল্লাশির সময় ভারত ফেরত যাত্রী শফিকুল ইসলামের ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকানো ১০ হাজার মার্কিন ডলার ও ১ লাখ ১০ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪৮ লাখ ২০ হাজার টাকা। জিজ্ঞাসাবাদে শফিকুল জানান, ব্যবসায়িক কাজে ভারতে গিয়ে কলকাতায় অবস্থানকালে লিটু নামে এক বাংলাদেশি নাগরিক তার কাছে মুদ্রাগুলো দেন। দেশে ফেরার পর আরেক ব্যক্তি ফোনে মুদ্রা সংগ্রহ করার কথা ছিল। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলার পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














