প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন

0
8

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা কমিটির সাবেক সহ-সভাপতি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটির সাবেক সদস্য প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন আজ ১১ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার ভোর রাত আনুমানিক ৪টায় বার্ধক্যজনিত কারণে নানা রোগে ভুগে মৃত্যুবরণ করেছেন। প্রয়াতের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা ১২ টায় টাউন হল ময়দানে তার মৃতদেহ রাখ হয়। শ্রমিকনেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি, গণতান্ত্রিক মহিলা সমিতি, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটি ও যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন। এরপর জানাজা শে‌ষে বেজপাড়া কবরস্থা‌নে তা‌কে সমা‌হিত করা হ‌য়ে‌ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here