আব্দুল জাববার, শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকূপা উপজেলার চরগোলক নগর গ্রামে ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের দুই নেতার বাকবিতণ্ডার জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া তিন ঘণ্টাব্যাপী এই রণক্ষেত্রে উভয় পক্ষের অন্তত ৬০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালীন বেশ কিছু বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে চরগোলক নগর গ্রামে ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম মন্ডলের কাছে ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে কথা বলতে যান যুবদল নেতা শামীম। শামীম তার সমর্থকদের জন্য কিছু কার্ড দাবি করলে সায়েম মন্ডলের সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। শামীমের অভিযোগ, এ সময় সায়েম মন্ডলের লোকজন তাকে মারার হুমকি দিয়ে খুঁজতে থাকে। ঘটনা মীমাংসার জন্য দুপুরে পুলিশ এলাকায় আসে এবং সন্ধ্যায় স্থানীয় বিএনপি নেতাদের মধ্যস্থতায় একটি সমঝোতা বৈঠক বসে। অভিযোগ রয়েছে, বৈঠক শেষে বাড়ি যাবার সময় সায়েম মন্ডলের লোকজন শামীমের সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পুরো গ্রাম রণক্ষেত্রে পরিণত হয় এবং উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দীর্ঘ তিন ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে গ্রামের বেশ কিছু বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হিমশিম খেলে পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ প্রচেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যুবদল নেতা শামীম বলেন, “ওয়ার্ড সভাপতি হিসেবে সায়েম মন্ডলের কাছে অনেকগুলো কার্ড ছিল। আমি আমার কিছু সমর্থকের জন্য কার্ড চাইলে তিনি আমার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেন এবং তার লোকজন আমাকে হুমকি দেয়। সমঝোতা বৈঠকের নামে তারা আমাদের ওপর হামলা করেছে।”অন্যদিকে ওয়ার্ড বিএনপি সভাপতি সায়েম মন্ডল পাল্টা অভিযোগ করে বলেন, “আমি নিয়ম অনুযায়ী সবাইকে কার্ড ভাগ করে দিয়েছি। কিন্তু শামীম যুবদল করে, সে আমার সাথে মূল দল (বিএনপি) করে না, তাই তাকে কার্ড দিইনি।” এদিকে সরকারি ভিজিএফ কার্ড নিয়ে দুই নেতার এই কোন্দলে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় দরিদ্র মানুষের অভিযোগ, প্রভাবশালী নেতা ও মাতব্বরদের খামখেয়ালিপনার কারণে প্রকৃত গরিবরা কার্ড পাচ্ছে না। তালিকা করা হচ্ছে শুধুমাত্র নেতাদের নিজস্ব পছন্দের লোকদের নিয়ে। এলাকায় নতুন করে সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনী টহল দিচ্ছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














