সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২০ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে রবিবার সকাল ১০টায় শহরের সূর্যের হাসি কিনিকে উক্ত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। সিভিল সাজর্ন ডা. হুসাইন শাফায়াতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুর্যের হাসি কিনিকের মেডিকেল অফিসার ডা. সাবেরা সুলতানা, ডা. মাসুদুর রশিদ, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক জগদীশ চন্দ্র হালদার ও সুর্যের হাসি কিনিকের ম্যানেজার মফিকুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেলার ৭টি উপজেলা ও দুটি পৌরসভার ২ হাজার ৩১টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ২ লাখ ৪৯ হাজার ৮৫৭ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৫১৩ জন শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৩ হাজার ৩৪৪ জন শিশুকে একটি লাল রঙের উচ্চমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচিতে ৬২১ জন সরকারি স্বাস্থ্যকর্মী এবং ২১৮ জন বেসরকারি স্বাস্থ্যকর্মী নিয়োজিত থাকবেন। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন ৪ হাজার ৬২ জন। প্রতিটি টিকাদান কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টাা পর্যন্ত টিকা প্রদান করা হবে। ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর অন্ধত্ব প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হয়। টিকাদান কর্মসূচি উদ্বোধন হয়ে ক্যাম্পেইন চলবে ১৭ অক্টোবর পর্যন্ত।
চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর হাসপাতালে নেবার পর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার...
যশোরে দিন ব্যাপি জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী
নিজস্ব প্রতিবেদক : রপ্তানিমুখি প্রাণি সম্পদের গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে যশোরে বৃহস্পতিবার দিনব্যাপি উদযাপন করা হয়েছে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী।...
অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ
অভয়নগর (যশোর) প্রতিনিধি : আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় যশোরের অভয়নগরে ৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ৬০টি মা ছাগল ও প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।...
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু
স্টাফ রিপোর্টার : পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগের নৈরাজ্য রুখে দিতে বৃহস্পতিবার...
সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে : এমপি গোলাম রসুল
বার্তা প্রতিবেদক : গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ...













