জসিম উদ্দিন শার্শা : বাসের চাকায় পিষ্ট হয়ে যশোরের শার্শা উপজেলার দুুই যুবকের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা খালাতো ভাই। এসময় গুরুতর আহত হয়েছেন এক মটরসাইকেল চালক। সোমবার রাত ১১টায় যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ কলোনী মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। মৃত দুই ভাই যশোরের শার্শা উপজেলার গয়ড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে বিপুল (২০) ও বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামের রেজাউল ইসলামের ছেলে মুরাদ হোসেন (২৩)। তারা উভয়ই ওয়াইফাই কেবল অপারেটর হিসাবে কাজ করত এবং দু’জনই ছোট বয়স থেকে কাজির বেড় গ্রামের নানা গোলাম নবীর বাড়িতে বসবাস করতো। নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিপুল ও মুরাদ ওয়াইফাই কেবলের কাজ শেষে মটর সাইকেলযোগে ঝিকরগাছা থেকে বাসায় ফিরছিল। পথিমধ্যে নাভারণ কলোনী মোড় নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি পরিবহণ তাদেরকে ধাক্কা দেয়। এতে পিছন থেকে বিপুল ও মুরাদ পড়ে গিয়ে পরিবহনের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এঘটনায় মটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে একই সাথে দুই ভাইয়ের মৃত্যুতে শোকের ভেঙ্গে পড়েছেন নানা গোলাম নবীসহ মৃতের পরিবার। নাভারণ হাইওয়ে থানার এসআই টিটো দেবনাথ সড়ক দুর্ঘটনায় দু’জন মৃত ও একজন আহতের কথা নিশ্চিত করে বলেন, ঘটনা ঘটার ২০ মিনিট পর আমরা জানতে পেরেছি। এসময় চারিদিকে অন্ধকার থাকায় আমরা কোন কিছু নিশ্চিত করতে পারেনি। সিসি ক্যামেরা দ্বারা গাড়ী সনাক্তকরণ বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, আমাদের সিসি ক্যামেরা অনেক আগে থেকেই নষ্ট হয়ে আছে। আমরা চেষ্টা চালাচ্ছি গাড়ী সনাক্ত করার জন্য।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















