উদয় শংকর সিংহ : মঙ্গলবার সকালে আপন শ্যালকের সংবাদ সম্মেলনে অভিযোগের পাল্টা সংবাদ সম্মেলন করেছেন শ্যালক আক্তারুজ্জামান কাবুলের ভগ্নিপতি শরিফুল ইসলাম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে বালিয়াডাঙ্গা গ্রামের শরিফুল ইসলাম উল্লেখ করেন যে,একই গ্রামের মৃত ছবেদ আলী মোড়লের কন্যা সাহানাজ পারভীনকে ১৯৮১ সালে বিবাহ করে দীর্ঘ ২১ বছর শ্বশুর বাড়ির পাশে জমি কিনে বসতঘর নির্মাণপূর্বক বসবাস করে আসছেন। যে কারণে শ্বশুর বাড়ির লোকজনের সাথে আজও ভালো সম্পর্ক বজায় রেখে চলে ৩ ছেলে-মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি এবং তারা এখন চাকরী করছে। শ্যালক আক্তারুজ্জামান কাবুলের স্ত্রী নাদিরার সাথে আমাকে জড়িয়ে যে অবৈধ সম্পর্কের কথা বলা হয়েছে সেটা আদৌ সত্য নয়। আক্তারুজ্জামান কাবুল তার স্ত্রীকে একতরফা ভাবে তালাক দিয়ে অন্য একটি মেয়েকে বিয়ে করে বর্তমান কেশবপুর বাজারস্থ বাক্সপট্টিতে বসবাস করছে। তার নিজের অপকর্ম লোকানোর জন্য সে বিভিন্ন প্রকার মিথ্যা ও বানোয়াট বিষয় সংবাদ সম্মেলনে পরিবেশন করেছে তাছাড়াও দোকান লুটপাটের কথা উত্থাপন করেছে। প্রকৃত পক্ষে ঘরে কোন প্রকার লুটপাটের কোন ঘটনা ঘটেনি। বর্তমান ঐ ঘরে আক্তারুজ্জামান কাবুল ও তার মেয়েদের তালা ঝুলছে। এই বিরোধকে কেন্দ্র করে গত ৪ অক্টোবর আমার ও আক্তারুজ্জামান কাবুল স্ত্রী নাদিরাকে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে। যার সম্পূর্ণ মিথ্যা । তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে শ্যালকের হীনমন্যতার নিন্দাসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...













