শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধূমঘাট গ্রামে এক শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার বিকাল ৫ টায় ঈশ্বরীপুর ইউনিয়নের ধূমঘাট গ্রামে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক মুকুল হোসেন,আনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক গাইন, নুর ইসলাম গাজী প্রমুখ। এসময় বক্তারা বলেন,“ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পাতাড়াখোলা গ্রামের কওসার বরকন্দাজের পুত্র মো: মাসুদ বরকন্দাজ ও মো: আব্দুস সামাদ বরকন্দাজ স্কুলের ছাত্রদের নিয়ে ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে এলাকায় আধিপাত্য বিস্তার, সন্ত্রাসী কার্যক্রম ও প্রভাব বিস্তার করে আসছে। তারা ছোট-খাট বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন আমাদের হয়রাণিমূলক মামলায় জড়িয়ে আমাদের জীবনকে দূর্বিসহ করে তুলেছে। এবং প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হুমকি-ধামকি প্রদর্শন করে আসছে। আমরা এ সকল কাজের প্রতিবাদ স্বরুপ শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা তাদের হাত থেকে বাচার জন্য এবং এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর হাসপাতালে নেবার পর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার...
যশোরে দিন ব্যাপি জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী
নিজস্ব প্রতিবেদক : রপ্তানিমুখি প্রাণি সম্পদের গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে যশোরে বৃহস্পতিবার দিনব্যাপি উদযাপন করা হয়েছে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী।...
অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ
অভয়নগর (যশোর) প্রতিনিধি : আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় যশোরের অভয়নগরে ৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ৬০টি মা ছাগল ও প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।...
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু
স্টাফ রিপোর্টার : পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগের নৈরাজ্য রুখে দিতে বৃহস্পতিবার...
সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে : এমপি গোলাম রসুল
বার্তা প্রতিবেদক : গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ...













