নাসির আহমেদ,দশমিনা (পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলায় চলতি মৌসুমে বাড়তি ফসল বিশেষ করে আখ চাষে বাম্পার ফলন হয়েছে। উপজেলা ৭টি ইউনিয়নসহ চরাঞ্চলে প্রান্তিক কৃষকরা আখের ব্যাপক চাষ করেছে। ফলে কৃষকের মুখে হাসির পাশাপাশি নতুন করে আশার সঞ্চার হয়েছে। উপজেলার ৭টি ইউনিয়ন এবং চরাঞ্চলের আবাদি ও অনাবাদি জমিতে কৃষকরা বাড়তি লাভের আশায় ব্যাপকভাবে আখের চাষ করেছে। ফলে উপজেলায় আখ চাষাবাদে সবুজ বিপ্লব ঘটেছে। অত্র উপজেলার মাটি নদ-নদী দ্বারা বেষ্টিত থাকায় যে কোন ফসল চাষাবাদের জন্য বেশ উপযোগী। চলতি মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকায় বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা দিয়ে অসংখ্য খাল ও নদী বয়ে গেছে। এই অঞ্চলে নদী বিধৌত পলিমাটি জমিকে উর্বর করছে। ফলে অত্র অঞ্চলে আখসহ অন্যান্য ফসলের ফলন ভাল হয়। বাড়তি ফসল হিসাবে আখের বাম্পার ফলন ও ন্যায্যমূল্য পাবার আশায় কৃষকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্র থেকে জানা গেছে, চলতি বছর উপজেলার কৃষকরা লোকসান কমাতে ও অধিক লাভের আশায় আখ চাষের দিকে ঝুঁকে পড়েছে। এই ফসল আবাদ করলে মাত্র দুই মাসের মধ্যে ফসল ঘরে তোলা যায়। চলতি বছর আবহাওয়া অনুকুলে থাকায় আখের ফলন ভাল হয়েছে। কৃষকরা জানায়, আখ আবাদ করার পর একটু পরিচর্যা করলেই ভাল ফলন পাওয়া যায়। মৌসুমের শেষ সময়ে আখের ফলন ভাল হওয়ায় কৃষকরা নতুন করে বাচার স্বপ্ন দেখছে।
জলবায়ু সংকটের মাশুল দিচ্ছে উপকূল, কয়রায় ক্ষতিপূরণের দাবি
কয়রা (খুলনা) প্রতিনিধি : বিশ্বনেতারা যখন তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আলোচনা করছেন, তখন জলবায়ু পরিবর্তনের ক্ষত বয়ে...
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার সদস্যের একটি দল। রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার...
তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর ও কনের পিতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।...
চুকনগর বদ্ধভূমি এলাকায় দলিত কৃষক ও নারীদের অংশ গ্রহণে খালি থালা মিছিল ও সমাবেশ...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকের জন্য বাস্তব অর্থায়নের কোনো নিশ্চয়তা আসেনি এই অভিযোগ তুলে রোববার (১৫...
সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড
মাসুদ রানা,মোংলা : সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড
রবিবার ১৫ নভেম্বর ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার...














