নাসির আহমেদ,দশমিনা (পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলায় গত শুক্রবার একটি হরিণ শাবক উদ্ধার করে বিকালেই বন বিভাগ উপজেলার সোনারচর সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়। উপজেলা বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার উপজেলার কয়েকজন জেলে গভীর সমুদ্র থেকে মাছ ধরা শেষে ফেরার পথে হরিণ শাবকটি নদীতে ভাসতে দেখে ট্রলার থামিয়ে শাবকটি উদ্ধার করে। পরে জেলেরা শাবকটি উপজেলার রনগোপালদী ইউনিয়নে নিয়ে আসলে এই খবর গ্রামে ছড়িয়ে পড়লে এলাকাবাসী শাবকটি দেখার জন্য ভীড় করে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা খবর পেয়ে হরিণ শাবকটি তাদের জিম্মায় নিয়ে বন বিভাগকে খবর দেয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান এটিএম আসাদুল হক নাসির সিকদার হরিণ শাবকটি বন বিভাগকে হস্তান্তর করেন। উপজেলা বন বিভাগের কর্মকর্তা শাবকটি গ্রহন করে ঐদিন বিকালেই উপজেলার সংরক্ষিত বনাঞ্চল সোনারচরে অবমুক্ত করা হয়।
জলবায়ু সংকটের মাশুল দিচ্ছে উপকূল, কয়রায় ক্ষতিপূরণের দাবি
কয়রা (খুলনা) প্রতিনিধি : বিশ্বনেতারা যখন তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আলোচনা করছেন, তখন জলবায়ু পরিবর্তনের ক্ষত বয়ে...
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার সদস্যের একটি দল। রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার...
তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর ও কনের পিতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।...
চুকনগর বদ্ধভূমি এলাকায় দলিত কৃষক ও নারীদের অংশ গ্রহণে খালি থালা মিছিল ও সমাবেশ...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকের জন্য বাস্তব অর্থায়নের কোনো নিশ্চয়তা আসেনি এই অভিযোগ তুলে রোববার (১৫...
সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড
মাসুদ রানা,মোংলা : সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড
রবিবার ১৫ নভেম্বর ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার...














