স্টাফ রিপোর্টার : ভবদহ অঞ্চলের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে পাঁচ দফা দাবি জানিয়ে যশোরের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে জেলা প্রশাসককে দেওয়া স্মারকলিপিতে চলতি শুষ্ক মৌসুমের মধ্যেই আমডাঙ্গা খাল সংস্কার, মাঘী পূর্ণিমার আগে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) চালু, অসমাপ্ত নদী খননকাজ সম্পন্ন এবং ভবদহ অঞ্চলে ঘের নীতিমালা বাস্তবায়নের দাবি জানানো হয়। কমিটির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছেÑচলতি শুষ্ক মৌসুমের মধ্যেই আমডাঙ্গা খাল সংস্কার সম্পন্ন করা, টেকা ও হরি নদীর সব ক্রস বাঁধ অপসারণ এবং অগভীর স্থানগুলো গভীর করা, মাঘী পূর্ণিমার আগে আইডব্লিউএমের প্রস্তাবিত বিলে টিআরএম চালু, আগামী শুষ্ক মৌসুমে অসমাপ্ত নদী খননকাজ শেষ করা এবং ভবদহ অঞ্চলে ঘের নীতিমালা কার্যকর করা। স্মারকলিপিতে বলা হয়, ভবদহ অঞ্চলের মানুষ বছরের পর বছর স্থায়ী জলাবদ্ধতার কারণে মানবেতর জীবনযাপন করছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর আমডাঙ্গা খাল সৃষ্টি এবং দুই বছর আগে ৫০ কোটি টাকা ব্যয়ে খাল সংস্কার প্রকল্প নেওয়া হয়। গত বছর ১৪০ কোটি টাকা ব্যয়ে ৮১ কিলোমিটার নদী খনন প্রকল্পও গ্রহণ করা হয়। কিন্তু দেড় বছর আগে আমডাঙ্গা প্রকল্পের দরপত্র সম্পন্ন হলেও এখনো মূল কাজ শুরু হয়নি। স্মারকলিপিতে আরও বলা হয়, ২৭টি বিলের পানি নিষ্কাশনের প্রধান নদী হরি। নদীটির অন্তত পাঁচ কিলোমিটার অংশে দুই ফুট গভীরতা পর্যন্ত খনন করা হয়নি। অপসারণ করা হয়নি সব ক্রস বাঁধও। ফলে ভাটার সময় বিভিন্ন স্থানে বাঁধ ও নদীর তলদেশ জেগে উঠছে। এ ছাড়া ভবদহ স্লুইচগেটের উজানে টেকা ও মুক্তেশ্বরী নদীর সাত কিলোমিটার এবং শ্রী নদীর এক কিলোমিটার অংশ খনন না করেই কাজ সম্পন্ন দেখানো হয়েছে বলে অভিযোগ করা হয়। মুক্তেশ্বরী নদীতে শত শত নেট-পাটা ও শ্যাওলা থাকায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। এখনো বিলগুলোতে চার-পাঁচ ফুট পানি থাকায় অধিকাংশ জমিতে এবারও ফসল উৎপাদন নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। স্মারকলিপিতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, আগামী দুই মাস পর মাঘী পূর্ণিমার জোয়ারের সঙ্গে নদীতে প্রচুর পলি আসতে শুরু করবে। বর্ষাকালে উজানের পানির চাপ না আসা পর্যন্ত পলি জমতে থাকবে। ফলে ১৪০ কোটি টাকা ব্যয়ে খনন করা নদীগুলো আবার ভরাট হয়ে আগামী বছরও পুরো অঞ্চল জলাবদ্ধতার কবলে পড়তে পারে। এ পরিস্থিতি এড়াতে মাঘী পূর্ণিমার আগেই জাতীয় কর্মশালায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দামুখালি বিলে টিআরএম বাস্তবায়ন জরুরি। স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, আগামী বর্ষা মৌসুমের আগেই আমডাঙ্গা খালের সব কাজ সম্পন্ন হবে বলে তিনি আশা করছেন। টেকা ও মুক্তেশ্বরী নদীর ক্রস বাঁধগুলো দ্রুত অপসারণের আশ্বাস দেন তিনি। তবে টিআরএম চালুর বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানান। এ ছাড়া দ্রুত মৎস্যঘের নীতিমালা তিনি বাস্তবায়নের আশ্বাস দেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা তসলিম-উর-রহমান, ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আব্দুল হামিদ, সদস্য শেখের বিশ্বাস, অনিল বিশ্বাস, শিবপদ বিশ্বাস, সুকেন্দু বিশ্বাস, ভগীরথ শিকদার, বিকাশ চন্দ্র মল্লিক, রাজু আহমেদ প্রমুখ।
পাইকগাছায় ১২০ কোটি টাকার স্বপ্নের লস্কর সেতুর ৭৬ ভাগ কাজের অগ্রগতি; অপেক্ষা শুধু সংযোগ...
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ১২০ কোটি টাকার স্বপ্নের পৌনে ১কিঃ মিটার দৈর্ঘ্য লস্কর-বাইনতলা নির্মানধীন সেতু'র কাজের ৭৬ ভাগ অগ্রগতি হলেও এখন অপেক্ষা শুধু...
নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে উত্তাল যশোরের রাজপথ
স্টাফ রিপোর্টার : নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে উত্তাল যশোরের রাজপথ। বুধবার বিকেলে জেলা যুবদলের বিক্ষোভ মিছিলের রাজপথ...
স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পর এবার ভৈরব নদে কচুরিপানা পরিষ্কারে নগর যুবদল
স্টাফ রিপোর্টার : যশোর জেলা স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের পর এবার ভৈরব নদে কচুরীপানা পরিষ্কার কার্যক্রম চালিয়েছে নগর যুবদল। বুধবার বিদ্যুৎ জ¦ালানি ও খনিজ সম্পদ...
খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ৩ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : বড়দিন (ক্রিসমাস) উদযাপন উপলক্ষে দেশের খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ৩ কোটি টাকার আর্থিক অনুদান অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বছরের তুলনায়...
দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
যশোর ডেস্ক : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কয়েকটি...













