ডুমুরিয়ায় আদালতে মামলা চলমান অবস্থায় এক ব্যক্তির বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ

0
20

ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে খুলনার ডুমুরিয়ায় আদালতে মামলা চলমান অবস্থায় এক ব্যক্তির বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এসময় তার স্ত্রীকে পিটিয়ে জখম করা হয়েছে। এঘটনায় ভুক্তভোগী ব্যক্তি ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছে। গত ১৪/১১/২০২৬ ইং তারিখ ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের কুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। তারা শুধু ঘরবাড়ি ভাংচুর করে ক্ষান্ত হননি। একটি পরিবারের বসবাসের সমস্ত মালামাল লুটপাট করে নিয়ে গেছে তারা।
প্রাপ্ত অভিযোগে ডুমুরিয়া উপজেলার কুলবাড়িয়া গ্রামের মৃত সামছুর শেখের ছেলে মোঃ আলতাফ শেখ উল্লেখ করেন একই গ্রামের আরিজ শেখ, সাদ আলী শেখ, আবুল শেখ, শহিদুল শেখ, সোহাগ শেখ, ইমামুল শেখ, শরিফুল শেখ, জেসমিন বেগম তার বংশীয় শরিক। বিবাদীদের সাথে জমিজমা সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারই জের ধরে গত ১৪/১১/২০২৬ তারিখ সকাল ১০ টার সময় উল্লেখিত বিবাদীগন হাতে থাকা ধারালো দা, লোহার রড, শাবল, হাতুড়ি ও বাঁশের লাঠিসোটা নিয়ে বসতবাড়ির ভিতর অনাধিকার প্রবেশ করে তার স্ত্রীকে হোসনেয়ারা বেগমকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। এরপর তারা ৮/১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। কিন্তু তারা শুধু ঘরবাড়ি ভাংচুর ও মালামাল লুটপাট করেই ক্ষান্ত হননি। ঘর বাড়ির কোন চিহ্নও রাখেনি। ঘরবাড়ির বাঁশখুঁটি চালসহ ঘরের ভিতরে থাকা সবকিছু বয়ে নিয়ে চলে গেছে।
বর্তমানে তার স্ত্রী ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এছাড়া ইতিপূর্বে একাধিকবার তার জমি জবরদখলের চেষ্টায় ভাংচুর করা হয়েছে। একারণে এই জমি নিয়ে আদালতে মামলা চলমান। যার নং সি আর ২৭/২০২৬ ইং।
এব্যাপারে বিবাদী আবুল শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমাদের জমির উপর জোরপূর্বক ঘরবাড়ি নির্মাণ করায় আমরা সেগুলো ভেঙে দিয়েছি। আর ঘর বাড়ির টিন, চাল ও বেড়া আমরা রাস্তার পাশে গুছিয়ে রেখেছি। মামলার তদন্তকারী কর্মকর্তা মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই নুর ইসলাম বলেন, আমি এখনও অভিযোগের কপি হাতে পাইনি। কপি হাতে পাওয়ার পর সরজমিনে গিয়ে তদন্ত করে, তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here