দর্শনা কেরু কোম্পানীর আখ রোপণ পরিদর্শন

0
17

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের মিলসগেট সাবজোনে আখ রোপণ কার্যক্রম পরিদর্শন করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাব্বিক হাসান (এফসিএমএ)।
মঙ্গলবার সকাল ৯টায় কেরু অ্যান্ড কোম্পানির মিলসগেট (পূর্ব) সাবজোনের ২ নম্বর ইউনিটে আখ রোপণ কার্যক্রম পরিদর্শন করে।এসময় কেরুজ এমডি আখচাষিদের উৎসাহ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।পরিদর্শনকালে ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় চলতি মৌসুমে আখ রোপণের লক্ষ্যমাত্রা অর্জনে আমরা আশাবাদী।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া, উপমহাব্যবস্থাপক (সম্প্রসারণ) মো. মাহবুবুর রহমান, মিলসগেট সাবজোন প্রধান মো. মাফুজুল আলম রতন এবং সংশ্লিষ্ট ইউনিটের সিডিএ রাধারানী দাস ও আলমগীর হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here