যশোরে মাদকবিরোধী অভিযানে ২১৭ পিস ইয়াবাসহ ৭ জন গ্রেফতার, ৬ জনের কারাদণ্ড

0
7

স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা পৃথক অভিযানে ২১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৭ জনকে আটক করেছে। ৬ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি একজনের নামে মামলা হয়েছে।
সংশ্লীষ্ট সূত্রে জানাগেছে, গত সোমবার (১৭ নভেম্বর) দিনভর জেলার কোতোয়ালি ও মনিরামপুর থানা এলাকায় এসব অভিযান চালানো হয়।
সন্ধ্যা ৭টার দিকে মণিরামপুরের মাহাতাবনগর গ্রামের চার রাস্তার মোড়ে অভিযান চালিয়ে উজ্জ্বল বিশ্বাস (৪২) কে ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক শাহরিয়ার হোসেন বাদী হয়ে মণিরামপুর থানায় মামলা করেছেন। এছাড়া শহরের ষষ্টিতলা ও মুজিব সড়ক থেকে বাকি ৬ জনকে আটক করা হয়।
তাদের একটি টিম নূর মোহাম্মদ (১৯)কে মুজিব সড়ক এলাকা থেকে ১২ পিস ইয়াবাসহ আটক করে । নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশাল কুমার জাজোদিয়া তাকে ২০০ টাকা জরিমানা ও ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। কাজী সাদ্দাম হোসেন (৩৪) নামে একজনকে ১১ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাকে ৫০০০ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। একই এলাকা থেকে ১১ পিস ইয়াবাসহ আটক ইদ্রিস আলী (৪৫)কে ৭০০ টাকা জরিমানা ও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ডেদেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মীম বিনতে মুস্তাফিজ।চৌধুরী সায়েম রেজা (২৩) নামে একজনকে ১ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাকে ৫০ টাকা জরিমানা ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিন।
একই ম্যাজিস্ট্রেট২০ পিস ইয়াবাসহ আটক আশরাফুল আলম রনি (২৬)কে ৫০০ টাকা জরিমানা ও ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সোহেল মিয়া (৪৫) নামে একজনকে ১২ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাকে ২০০০ টাকা জরিমানা ও ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাওমীদ হাসান।
সাজাপ্রাপ্তদের সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here