নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে উত্তাল যশোরের রাজপথ

0
9

স্টাফ রিপোর্টার : নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে উত্তাল যশোরের রাজপথ। বুধবার বিকেলে জেলা যুবদলের বিক্ষোভ মিছিলের রাজপথ প্রকম্পিত হয়ে ওঠে। শহরের চৌরাস্তা মোড়ে মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ বলেন দেশ থেকে পালিয়ে যাওয়া খুনি হাসিনা তার সন্ত্রাসী বাহিনী দিয়ে দেশে পরিকল্পিত ভাবে সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ফ্যাসিবাদমুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশ শেখ হাসিনা ও তার দোসারদের ঠাঁই হবে না। জনগন তাদের সকল ষড়যন্ত্র এবং চক্রান্ত রুখে দেবে। নেতৃবৃন্দ আওয়াম লীগ নামক সন্ত্রাসীদের দেখা মাত্রই প্রতিহত করার ঘোষণা দেন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা। এর আগে জেলা যুবদলের এই শীর্ষ দুই নেতার নেতৃত্বে শহরের সিভিল কোর্ট মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, অধ্যাপক আমিনুর রহমান মধু, আরিফুল ইসলাম, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তানভীর রায়হান তুহিন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here