স্টাফ রিপোর্টার : দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ যশোরের রাজপথে অবিচল রয়েছেন বিএনপি নেতাকর্মীরা। আওয়ামী লীগের সন্ত্রাসীদের রুখে দিতে দিন রাত রাজপথে অবস্থান নেন দলটি নেতাকর্মীরা। এদিকে বৃস্পতিবার বৈরি আবহওয়ার মধ্যে বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে। নেতৃবৃন্দ আওয়ামী লীগ নামক সন্ত্রাসীদের বিষ দাঁত ভেঙে ফেলার হুশিয়ারি দেন। তাদের সরব উপস্থিতির কারণে যশোরের কোথাও আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেখে মেলেনি।
এদিকে মনিহার মোড়ে সকাল থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান দিয়ে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে মিছিল স্লোগানের মাধ্যমে রাজপথ প্রকম্পিত করেন। যশোর নগর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ দড়াটনা মোড়ে, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ সিভিল কোর্ট মোড়ে অবস্থান নিয়ে দিনভোর মিছিল সমাবেশে করেন। যশোর সরকারি এম এম কলেজ ক্যাম্পাসে ছাত্রদল দিনভোর মিছিল সমাবেশ করে।
আওয়াম লীগে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে নিরবিচ্ছিন্ন আন্দোলন করেছি। ফ্যাসিস্টের পতনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। ফ্যাসিস্টের পতনের আন্দোলনে রাজপথে বিরামহীন অবিচল ছিলাম, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা অব্যাহত রাখতে ঠিক একই ভাবে রাজপথে অবিচল থাকবো। জনগণকে সাথে নিয়ে যে কোন মূল্যে আওয়ামী লীগের বিষ দাঁত ভেঙে দেওয়া হবে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সবিচ রাজিদুর রহমান সাগর বলেন, আওয়ামী লীগ মানেই সন্ত্রাস ও নৈরাজ্য। নতুন গণতান্ত্রিক বাংলাদেশ কোন সন্ত্রাসীদের ঠাঁই নেই। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ফ্যাসিস্টের বিরুদ্ধে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বর্তমান বিদ্যুৎ জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে যশোরের রাজপথ আড়কে ছিলাম। ঠিক একই ভাবে আওয়ামী লীগ নামক সন্ত্রাসীদের নির্মূল করতে রাজপথে অবিচল থাকবো।
দিনভোর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, যুগ্ম- আহ্বায়ক শেখ হাসান ইমাম, এম এম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।














