চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলা পুলিশের নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন পেয়েছেন কানিজ ফাতেমা। তিনি এর আগে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের টিআর শাখায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রবিবার বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের পারসোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে চুয়াডাঙ্গা জেলা পুলিশে বদলি ও পদায়ন করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে তাঁকে ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।














