কর্মকান্ড নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে জনসচেতনতার লক্ষ্যে চুড়ামনকাটিতে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0
19

স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি : সারাদেশে কর্মকান্ড নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অব্যাহত নৈরাজ্যের প্রতিবাদে জনসচেতনতা তৈরিতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন ও কাশিমপুর ইউনিয়ন বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির দলীয় কার্যলয়ে এই প্রস্তুতি সভায় চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমানের সঞ্চলনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু ,জেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান বাপ্পি,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ইমরান, কাশিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের, সহ সভাপতি নজরুল ইসলাম, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আবু তালেব, রফিকুল ইসলাম,ওলিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, মাসুদুর রহমান, আবুল কালাম আজাদ,
সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দল নেতা রাজু আহম্মেদ,চুড়ামনকাটি ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তপন, ছাত্র দলের সভাপতি মেহেদী হাসান প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here