চুয়াডাঙ্গায় বিলের পাহারাদারকে ১২ কোপে হত্যা

0
6

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়নের কামরিয়া বিলে দুর্বৃত্তরা রাতে এক পাহারাদারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে।
বুধবার সকালে চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের গহেরপুর মাঝেরপাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে বদর উদ্দিন(৫০)কে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় বিলের ধারে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
নিহত’র স্বজনরা জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টার দিকে বদর গহেরপুর গ্রামের মাঠে কামরিয়া বিল পাহারা দিতে যায় এবং রাতে সেখানে পাহারার কুঁড়েঘরে অবস্থান করছিলেন। সুযোগ বুঝে একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত কুঁড়েঘরে হানা দিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে পুলিশ নিহতের মাথায় ধারালো অস্ত্রের অন্তত ১২টি কোপের চিহ্ন পাওয়া গেছে বলে জানায়। পুলিশ দ্রুত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here